Kharagpur

Medinipur: বৃষ্টির সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়া ভর্তি পুলকার পুকুরের মধ্যে! পশ্চিম মেদিনীপুরে বড় বিপদ থেকে ‘রক্ষা’ ক্লাব সদস্যদের তৎপতায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল পড়ুয়া ভর্তি পুলকার (টাটা ম্যাজিক গাড়ি) পড়ে গেল রাস্তার পাশে থাকা পুকুরের মধ্যে! বুধবার বৃষ্টির দিন সাত সকালেই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর পৌরসভার অন্তর্গত ২৩ নং ওয়ার্ডের বামুনপাড়া এলাকায়। এলাকাবাসী এবং স্থানীয় ক্লাবের সদস্যদের তৎপরতায় ওই গাড়িতে থাকা খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ৮ জন ছাত্র-ছাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় গাড়ির চালককেও। তবে, অষ্টম ও নবম শ্রেণীর ওই ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ অক্ষত থাকলেও, সামান্য আহত হয়েছেন টাটা ম্যাজিকের চালক! পুলিশ পৌঁছানোর আগেই আহত চালককে স্থানীয় ওই ক্লাবের সদস্যদের তৎপরতায় খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনাগ্রস্থ পুলকার:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর ৮ জন ছাত্র-ছাত্রী’কে নিয়ে ওই টাটা ম্যাজিকটি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ছাত্র-ছাত্রীদের এদিন পরীক্ষা ছিল বলেও জানা গেছে। হঠাৎই ২৩নং ওয়ার্ডের বামুনপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢালাই রাস্তার ঠিক পাশেই থাকা পুকুরের মধ্যে পড়ে যায়! তবে, পুকুরের মধ্যে জল কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে বলে স্থানীয়দের মত। ক্লাবের এক সদস্য চন্ডী সিং জানিয়েছেন, “এদিন সকালে আমরা যখন ক্লাবের ভেতরে বসেছিলাম, হঠাৎই একটা বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি ওই পুলকারটি পুকুরের মধ্যে পড়ে গেছে। দ্রুত আমরা সকলে মিলে উদ্ধারকার্যে হাত লাগিয়ে সকলকে নিরাপদে উদ্ধার করি। চালক একটু আহত হয়েছেন। কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছিল। ওরা পরীক্ষা দিতে যাচ্ছিল হঠাৎ এই বিপদ ঘটে। তবে, ৮ জনই সুস্থ আছে। ওদের অভিভাবকরা এসে নিয়ে গেছেন। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুকুরটি ঘেরা নেই। আর রাস্তাটাও একটু খারাপ হয়েছে বলে ইদানিং দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগেই এক দম্পতি বাইক নিয়ে পড়ে গিয়েছিলেন! জল কম থাকায় এদিনও বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago