Kharagpur

IIT Kharagpur: মঙ্গলবার ছিল জয়েনিং, নিয়োগপত্র দেখেই মাথায় হাত! খড়্গপুরের হোটেল থেকে উদ্ধার উত্তরবঙ্গের ছয় পড়ুয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: এবার আর ছোটোখাটো চাকরি নয়! একেবারে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে কাজ পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। উত্তরবঙ্গের ছয় পড়ুয়াকে রেলশহর খড়্গপুরে নিয়ে এসে, হোটেলে আটকে রেখে সাড়ে চার লক্ষ টাকা করে দাবি করলেন প্রতারকরা। টাকা না দিলে, ঘর-বন্দী হয়েই থাকতে হবে! মারাত্মক এই হুমকিও দেওয়া হয় ওই ছয় পড়ুয়াকে। পরে পুলিশ গিয়ে ওই ছয় যুবককে উদ্ধার করে! মঙ্গলবার রাতে খড়্গপুর টাউন থানায় প্রতারক তথা ব্ল্যাকমেলারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উজ্জ্বল বর্মণ নামে মালদা’র এক পড়ুয়া। টাউন থানার পুলিশ ইতিমধ্যে খড়্গপুরের চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে, চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দ্রুত তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ।

উদ্ধার করা হল পড়ুয়াদের :

ঘটনাচক্রে জানা যায়, উত্তরবঙ্গের কোচবিহারের বাসিন্দা শুভাশীষ দাস এবং আলিপুরদুয়ারের বাসিন্দা ভিকি হাজারী- এই প্রতারণা চক্রের মূল পান্ডা। তারা দু’জনে মিলে এই উজ্জ্বল বর্মণ সহ অলোকেশ বর্মণ (কোচবিহার), রাজেশ্বর সরকার (কোচবিহার), কৌশিক রায় (আলিপুরদুয়ার), বিশ্বজিৎ বিশ্বাস (আলিপুরদুয়ার) এবং মিথিংগা নার্জিনারী (আলিপুরদুয়ার)- নামক ছয় পড়ুয়ার ‘মগজ ধোলাই’ করে বলে যে, খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)’র অধীন শ্যামাপ্রসাদ মুখার্জী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Shyama Prasad Mukherjee Institute of Medical Sciences and Research) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে। বেতন সব মিলিয়ে ২৪ হাজার ৬৫০ টাকা। আর জয়েনিং-ও খুব দ্রুত হবে (১২ জুলাই)। তবে, এমনি এমনি তো আর এতবড় চাকরি হবেনা! মোটামুটি ৫ লক্ষ টাকা করে দিতে হবে এবং কিছু টাকা অ্যাডভান্স দিলেই নিয়োগপত্র একবারে ‘গরমাগরম’ হাতে তুলে দেওয়া হবে! চাকরির আকালের বাজারে অলোকেশ, উজ্জ্বল-রা রাজিও হয়ে যায়। এরপরই, উজ্জ্বলের কাছে প্রথম দফায় ৩ লক্ষ টাকা নেওয়া হয়। পরে আরও ৫০ হাজার টাকা এবং বাকি ৫ জনের কাছ থেকেও ৫০ হাজার টাকা করে নিয়ে, চাকরিতে জয়েন করার জন্য সোজা খড়্গপুরে পাঠিয়ে দেওয়া হয়। বলা হয়, খড়্গপুরে পৌঁছলেই তাঁরা নিয়োগপত্র পেয়ে যাবেন! খড়্গপুরে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন উত্তরবঙ্গের ওই দুই প্রতারকের (শুভাশীষ ও ভিকি) চার সাগরেদ, যথাক্রমে- রবিশঙ্কর দাস (তালবাগিচা), অভিজিৎ দাস (তালবাগিচা), সাগর কুমার রাউত (হিজলি) এবং তপন জ্যোতি মান্না (সালুয়া)। এঁরাই ওই ছয় যুবককে খড়্গপুরের একটি বেসরকারি হোটেলে নিয়ে গিয়ে রাখে এবং তাঁদের হাতে আইআইটি খড়্গপুর নামাঙ্কিত ভুয়ো নিয়োগপত্র তুলে দেয়। এরপর, মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে শুরু হয় টাকার জন্য চাপ দেওয়া। ৫ লক্ষ টাকায় রফা হয়েছিল! তাই, উজ্জ্বল বাদে বাকিদেরকে আরও সাড়ে চার লক্ষ টাকা এবং উজ্জ্বলকে দেড় লক্ষ টাকা দিতে হবে। মঙ্গলবার-ই যেহেতু তাঁদের জয়েনিং ডেট, তাই পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে! এদিকে, ভুয়ো নিয়োগপত্র হাতে পাওয়ার পর থেকেই ওই ছয় যুবকের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে! দেরিতে হলেও তাঁরা বুঝতে পারেন, ভুয়ো চক্করে পড়ে গেছেন! কিন্তু, প্রতারকরা তাঁদের হোটেলে বন্দী করে রেখেছে।

ভিকি হাজারি- মূল পান্ডা :

এই পরিস্থিতিতে, মিথিঙ্গা নার্জিনারী নামে আলিপুরদুয়ারের যুবক খড়্গপুর সালুয়ায় থাকা তাঁর এক আত্মীয়ের সাথে ফোনে যোগাযোগ করে, হোটেলের ছবি সহ বিস্তারিত সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপে পাঠান। ওই আত্মীয় তখন সালুয়ার তৃণমূল গ্রাম পঞ্চায়েত রমেশ লামা-কে সঙ্গে নিয়ে খড়্গপুর টাউন থানায় বিস্তারিত বিষয়টি জানান। এরপরই, আসরে নামে খড়্গপুর টাউন থানার পুলিশ। ওই হোটেলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। যুবকদের উদ্ধার করা হয় এবং প্রতারকদের ঘিরে ফেলা হয়। খড়্গপুরের ওই চার প্রতারকের কাছ থেকে উদ্ধার হয়, জাল নিয়োগপত্র ছাপানোর সমস্ত সামগ্রী। মঙ্গলবার রাতে লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। পুলিশ শুভাশীষ দাস ও ভিকি হাজারী-র খোঁজে তল্লাশি শুরু করেছে।

খড়্গপুর আইআইটি ‘র শ্যামাপ্রসাদ মুখার্জী মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago