Kharagpur

Kharagpur Division: গুরুত্ব পেল রেলমন্ত্রীর ওড়িশা! অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনায় বঞ্চিত ডিভিশনের প্রাণকেন্দ্র খড়্গপুরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৫ আগস্ট: পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা জুড়ে রয়েছে এই ডিভিশনের রেলপথ। দক্ষিণ-পূর্ব রেলের সেই ডিভিশনের ‘সদর’ তথা ‘প্রাণকেন্দ্র’ খড়্গপুরের মতো গুরুত্বপূর্ন স্টেশনও পশ্চিমবঙ্গের অধীনে। অথচ সেই ডিভিশনেই অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনায় বঞ্চিত হল খড়্গপুর সহ পশ্চিমবঙ্গ। ওড়িশার রেল দুর্ঘটনার পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রেলবোর্ডে গুরুত্ব পেল ওড়িশা! আগামীকাল অর্থাৎ ৬ অগস্ট খড়্গপুর ডিভিশনের তিনটি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমে ওই প্রকল্পের কাজের সূচনার তালিকায় থাকা তিনটি স্টেশনের মধ্যে দু’টিই রয়েছে ওড়িশায়। জলেশ্বর ও বারিপদা নামে ওড়িশার ওই দুই স্টেশন ছাড়াও তালিকায় রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা স্টেশনের নাম।

অমৃত ভারত স্টেশন:

শুক্রবার খড়্গপুর ডিভিশনে সাংবাদিক বৈঠক ডেকে সে কথাই ঘোষণা করেন ডিআরএম (DRM) কে.আর চৌধুরী। চলতি বছর বাজেটে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের ১৭টি স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পে সাজিয়ে তোলার কথা ঘোষণা হয়। ওই ১৭টি স্টেশনের মধ্যে ১৩টিই পশ্চিমবঙ্গের বলে জানা গিয়েছে। অথচ, সূচনায় নেই একটিও। এই প্রকল্পের সূচনায় খড়্গপুর ডিভিশনের তিনটি স্টেশনের নাম থাকলেও, স্থান পেলনা পশ্চিমবঙ্গের কোনও স্টেশন। কী কারণ? এ দিন বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ডিআরএম কে আর চৌধুরী বলেন, “পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে অন্য রাজ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে এমনটা নয়। এই অমৃত ভারত প্রকল্পে আমাদের ডিভিশনের ১৭টি স্টেশনের মধ্যে ১৩টি স্টেশন পশ্চিমবঙ্গেই রয়েছে। তবে পূর্ব রেলের আসানসোল, শিয়ালদহর মতো পাঁচটি ডিভিশনে এই প্রকল্পে যে কাজ হবে তাতে পশ্চিমবঙ্গই গুরুত্ব পাবে। সেক্ষেত্রে রেলবোর্ড মনে করেছে আমাদের ডিভিশনে ওই ওড়িশা দিয়ে প্রকল্পের সূচনা হোক। এটা তো রেলবোর্ড বাছাই করেছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago