Kharagpur

New Year Party: ডিজে বাজিয়ে চলছিল উদ্যাম নৃত্য! পশ্চিম মেদিনীপুরে বর্ষবরণের ‘বিধি ভাঙা’ অনুষ্ঠানে পুলিশের হানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ! তৃতীয় ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্র ও রাজ্যের তরফে। গত চব্বিশ ঘণ্টায় দেশে, রাজ্যে ও জেলাতে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ! সচেতন করে দেওয়া হয়েছে জেলা ও মহকুমা পুলিশ-প্রশাসনকেও। কিন্তু, তাতে কার কি এসে যায়! বর্ষবরণের অনুষ্ঠান বলে কথা। শুক্রবার রাতে এরকমই একাধিক ‘বিধি ভাঙা’ বর্ষবরণের অনুষ্ঠানে হানা দিলেন খড়্গপুর খড়্গপুরের মহকুমাশাসক আজমল হোসেন, মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার এবং খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বর্ষবরণের অনুষ্ঠান চলাকালীন একযোগে তাঁরা হানা দিলেন খড়্গপুর শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ গুলিতে। ঠিক সেই সময়ই ডিজে বাজিয়ে উদ্যাম নৃত্যে মেতে উঠেছিলেন মাস্ক না পরা যুবক-যুবতীরা! হঠাতই বিনা মেঘে বজ্রপাতের মতো পুলিশ আর প্রশাসনের আধিকারিকদের প্রবেশ! সঙ্গে আবার কোত্থেকে খবর পেয়ে জুটে গিয়েছিল সাংবাদিকরাও। ক্যামেরায় ধরা পড়ল, যুবক-যুবতীদের ‘রণে ভঙ্গ দিয়ে’ এদিক-ওদিক ছুটে পালানো! তবে, অনুষ্ঠান বন্ধের নির্দেশ আর কড়া হুঁশিয়ারি দিয়েই আপাতত ছেড়ে দেওয়া হয়েছে হোটেল মালিক সহ অনুষ্ঠান উদযাপন করতে আসা যুবক যুবতীদের।

ডিজে বাজিয়ে উদ্যাম নৃত্য :

প্রসঙ্গত, বর্ষবরণের অনুষ্ঠান কাটছাঁট করার বার্তা আগেই দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কোভিড বিধি মেনে অনুষ্ঠান পালন করার কথা। তা আদৌ মানা হয়েছে কিনা দেখতেই, হোটেলগুলোতে গভীর রাতে অভিযান চালানো হল মহকুমা প্রশাসনের এই উচ্চ পর্যায়ের দলের পক্ষ থেকে। দেখা যায়, কোনোরকম সতর্কতা অবলম্বন না করেই হোটেলগুলিতে অনুষ্ঠান চলছে, মাস্ক নেই বেশিরভাগের মুখে, এমনকি বিনা অনুমতিতে বাজানো হচ্ছে ডি.জে। তাই, কড়া পদক্ষেপ গ্রহণ করল এই মহকুমাশাসকের নেতৃত্বাধীন এই দল। বন্ধ করে দেওয়া হল অনুষ্ঠান। কোভিড বিধি না মেনে অনুষ্ঠান চালানোর জন্য দেওয়া হল কড়া হুঁশিয়ারি। উল্লেখ্য যে, বেশিরভাগ হোটেলে ডিজে বাজানোর এবং নাচ-গানের কোনো অনুমতি না নিয়েই চলছিল বর্ষবরণের অনুষ্ঠান। গোপন‌ সূত্রে খবর পেয়েই খড়্গপুরের SDO-SDPO’রা হোটেলগুলোতে অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার বর্ষবিদায় আর বর্ষবরণের রাতে এভাবেই সক্রিয় থাকতে দেখা যায় খড়্গপুরের মহকুমাশাসক আজমল হোসেন, মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার, খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখদের।

পুলিশ দেখেই দে ছুট :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago