Kharagpur

Midnapore: অবশেষে প্রায় ২০ ঘন্টা পর কংসাবতী নদী থেকে উদ্ধার হল রেলকর্মীর মৃতদেহ! কান্নায় ভেঙে পড়ল মেদিনীপুর-খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: ২০০৫ সালে চাকরি পেয়েছিলেন গ্যাংম্যান আন্দোলনের জেরে! বছর ৪৫-এর সেই গ্যাংম্যান (বা, ট্র্যাকম্যান) তাপস দাসের নিথর দেহ উদ্ধার হল কংসাবতী (বা, কাঁসাই নদী) থেকে। প্রসঙ্গত, খড়্গপুর শহরের ১৯ নং ওয়ার্ডের খরিদা বিলাসমোড়ের বাসিন্দা তাপস দাস (তপু) বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৫ নাগাদ কাঁসাই ব্রিজের উপর থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বা তলিয়ে গিয়েছিলেন। এরপরই, তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল রেল এবং পুলিশের তরফে। গতকাল দুপুর ৩ টা থেকে নামানো হয়েছিল এনডিআরএফ (NDRF) বাহিনী। রাত্রি ১১ টা অবধি অভিযান চালিয়েও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ‌অবশেষে, শুক্রবার সকাল ৬ টা নাগাদ নদী থেকে তাঁর দেহ উদ্ধার করেছে এনডিআরএফ (NDRF) বাহিনী। এমনটাই জানা গেছে রেলওয়ে সূত্রে।

তাপস দাস (৪৫) :

উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৫ নাগাদ আপ (মেদিনীপুর স্টেশনের দিকে যাওয়া) আরণ্যক এক্সপ্রেস (12885) যখন এই কাঁসাই রেলওয়ে সেতু পার হচ্ছিল, তখন রেলের ইঞ্জিনিয়ারিং স্টাফ (ট্র্যাকম্যান) তাপস দাস সহ আরও কয়েকজন রেলকর্মী কাজ করছিলেন। এরপর, ট্রেন থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে গিয়ে, বছর ৪৫ এর তাপস দাস নদীতে পড়ে যান। বাকিরা অবশ্য নিজেদের নিরাপদে রাখতে সমর্থ হয়েছিলেন। অনুমান করা হচ্ছে, আরন্যক এক্সপ্রেস পারাপারের সময় ব্রিজের ঝাঁকুনিতে (ভাইব্রেশনে) কিংবা নিজকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়ায়, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গিয়েছিল। সারা দিনরাত ধরে চলেছিল তল্লাশি অভিযান। তাঁর জন্য রাত জেগেছিলেন সহকর্মী, পরিবার সহ খড়্গপুর ও মেদিনীপুরের একাধিক জনপ্রতিনিধি সহ অনেকেই। এরপরই, শুক্রবার সকালে, প্রায় ২০ ঘন্টা পর তাঁর দেহ উদ্ধার হল! সকলের প্রিয় সৎ ও কর্মনিষ্ঠ তপু’র অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা খড়্গপুর -মেদিনীপুর। বাড়িতে দুই নাবালক সন্তান, স্ত্রী সহ পরিজনেরা আছেন! তাঁর দাদা গতকাল-ই জানিয়েছিলেন, “আমরা মেনে নিতে পারছিনা! কি করব কিছুই বুঝে উঠতে পারছিনা।” খড়্গপুরের ‘আমরা বামপন্থী’ সংগঠনের সদস্য তথা গ্যাংম্যান আন্দোলনের অন্যতম নেতা অনিল দাস উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন রেলের কাছে।

তল্লাশি অভিযানের ছবি, দেবনাথ মাইতি :

বিধায়ক দীনেন রায়, অনিল দাস,‌ খড়্গপুর পৌরসভার উপপ্রধান তৈমুর আলি খান সহ অন্যান্যরা রাত জেগে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago