Kharagpur

খড়্গপুরের স্কুল থেকে চুরি গিয়েছিল ৪৬ টি সিলিং ফ্যান, ১২ ঘন্টার মধ্যে ৩ দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার হল ফ্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: খড়্গপুরের স্কুল থেকে ৪৬ টি সিলিং ফ্যান চুরি যাওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে চুরির কিনারা করল খড়্গপুর টাউন থানা। উদ্ধার করা হল প্রত্যেকটি ফ্যান। গ্রেপ্তার ৩ দুষ্কৃতী। খড়্গপুরের নিউ সেটেলমেন্ট এলাকা থেকে এই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন খড়্গপুর টাউন থানার এক পুলিশ আধিকারিক। ধৃত দুষ্কৃতীদের নাম যথাক্রমে- বিষ্ণু গুরুং (২৪), সানি নায়েক (২০) এবং খোকন পাতর (২৯)। প্রথম দুই দুষ্কৃতী নিউ সেটেলমেন্ট এলাকারই বাসিন্দা এবং খোকনের বাড়ি মথুরাকাটির চিনা বস্তি এলাকায়। ধৃতদের শনিবার আদালতে তোলা হলে, তিনজনেরই জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

গ্রেফতার হওয়া তিন দুষ্কৃতী :

প্রসঙ্গত উল্লেখ্য, নিউ সেটেলমেন্ট এলাকার অন্ধ্র হায়ার সেকেন্ডারি স্কুলের ৪৬ টি সিলিং ফ্যান চুরি হয় বৃহস্পতিবার মধ্যরাতে বা শুক্রবার ভোর রাতে। শুক্রবার সকালে তা স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। শুক্রবার দুপুরে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুলের তরফে। অভিযোগের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে, শুক্রবার রাতেই নিউ সেটেলমেন্ট এলাকা থেকে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে টাউন থানার পুলিশ। শনিবার তাদের আদালতে তোলা হয়েছিল।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago