Kolkata High Court

CPIM: হাইকোর্টের রায়ে ১১ বছর পর জামিনে মুক্ত নেতাই-কাণ্ডে অভিযুক্ত দুই CPIM কর্মী, মেদিনীপুর জেল থেকে বেরোতেই ফুল দিয়ে সংবর্ধনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২১ জুলাই: ১১ বছর পর জামিন পেলেন কুখ্যাত ‘নেতাই কাণ্ডে’ অভিযুক্ত দুই CPIM কর্মী। বুধবার মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন নেতাই গণহত্যায় অন্যতম অভিযুক্ত দুই সিপিআইএম কর্মী, পিন্টু রায় ও গান্ডীবন রায়। জেল থেকে বেরোনোর পরই দুই কর্মীর হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া! যদিও, গত ৪ জুলাই কলকাতা হাইকোর্ট এই দুই অভিযুক্তর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। তবে, জামিনের শর্ত হিসেবে এক লক্ষ টাকা করে দু’জনকে দুই লক্ষ টাকা বেলবন্ড দেওয়ার নির্দেশ দেয় আদালত এবং প্রতি সপ্তাহে দু’জনকেই স্থানীয় থানায় হাজিরা দিতে বলা হয়। আদালতের শর্ত মেনে, বুধবার বিকেলে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পান দুই CPIM কর্মী।

জেল মুক্তি:

জানা যায়, গত ৪ জুলাই আদালত মুক্তি দিলেও, দুই কর্মীর পক্ষে ২ লক্ষ টাকা জোগাড় করা সম্ভব হয়নি! তাই, অপেক্ষা করতে হল ১৭ দিন! অবশেষে দলীয় হস্তক্ষেপে টাকা জোগাড় হয়। স্বভাবতই, ১১ বছর পর মুক্তি পাওয়ার আনন্দে উদ্বেল দুই CPIM কর্মী সহ তাঁদের পরিবার পরিজনেরা। দলীয় নেতৃত্ব ও অন্যান্য কর্মীদের পক্ষ থেকে দু’জনকেই পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে লালগড়ের নেতাই গ্রামে CPIM এর দলীয় কার্যালয় থেকে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ জন গ্রামবাসীর। আহত হয় প্রায় ২০ জন। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় ২০ জন অভিযুক্তকে। এপর্যন্ত শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেলেন ৪ জন। বাকি ১৬ জন এখনও জেলেই রয়েছেন বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago