Literature and Culture

Vidyasagar University: দু’বছর পর ফের আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ঘিরে উৎসবের আবহ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ নভেম্বর: অতিমারী পর্ব পেরিয়ে ফের জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘২০ তম আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা’। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের পড়ুয়াদের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে উৎসবের আবহাওয়া। মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। আজ বুধবার প্রতিযোগিতার শেষ দিন। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, কোলাজ, মিমিক্রি, অঙ্কন, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক (ডিবেট), ফটোগ্রাফি প্রভৃতি একাধিক বিভাগের উপর অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। বিচারক হিসেবে শহর তথা জেলার প্রসিদ্ধ শিল্পীরা আমন্ত্রিত হয়েছেন।

সঙ্গীত প্রতিযোগিতা:

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৪-টি কলেজের প্রায় ৫৫০ জন পড়ুয়া এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আরও শতাধিক পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতায় যে সকল পড়ুয়ারা সফল হবেন, তাঁরা পূর্বাঞ্চলীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বলেও জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী, বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ (ডিন) অধ্যাপক সত্যজিৎ সাহা, কলা ও বাণিজ্য বিভাগের অধ্যক্ষ (ডিন) অধ্যাপক তপন কুমার দে, স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের ডিন (DSW) ড. অশোক কুমার প্রমুখ। উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, “অতিমারী পর্বে, গত ২ বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। স্বাভাবিকভাবেই এবার পড়ুয়াদের মধ্যে এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে।”

স্পট ফটোগ্রাফি প্রতিযোগিতা:

সঙ্গীত প্রতিযোগিতার বিচারকরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago