Medical Science

Midnapore: প্রসূতি বিশেষজ্ঞদের সম্মেলন উপলক্ষে এই প্রথম মেদিনীপুর শহরে বিভিন্ন জটিল অস্ত্রোপচারের সরাসরি সম্প্রচার করা হল

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: ওয়েস্ট মেদিনীপুর অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিকাল সোসাইটি (WMOGS)-র প্রথম কনফারেন্স (WMOGSCON 2023) উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) জেলা শহর মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে জেলা তথা শহরের বুকে এই প্রথমবার স্ত্রী ও প্রসূতিদের বিভিন্ন জটিল অস্ত্রোপচার সরাসরি দেখানোর বা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। দুই দিন ব্যাপী আয়োজিত এই কনফারেন্সের শেষ দিনে (রবিবার) দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত প্রথিতযশা স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞরা (Gynecologist) শহরের একটি বেসরকারি হাসপাতালে বিভিন্ন জটিল অস্ত্রপচার করেন। আর তা আধুনিক প্রযুক্তি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে।

বিজ্ঞাপন:

প্রেক্ষাগৃহে উপস্থিত বিভিন্ন চিকিৎসক এবং মেদিনীপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা রবিবার সকাল থেকে বিকেল অবধি এই ধরনের জটিল অস্ত্রপচার স্বচক্ষে প্রত্যক্ষ করে অভিজ্ঞতা অর্জন করেন। এদিনের লাইভ সার্জারি-তে কলকাতা, ভুবনেশ্বর, উত্তরবঙ্গ সহ রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকেরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডঃ আর এন প্রধান, সংগঠনের সর্বভারতীয় শাখার প্রাক্তন সভাপতি ডঃ পি.সি মহাপাত্র, জেলা শাখার সম্পাদক ডঃ মঙ্গল প্রসাদ মল্লিক, সভাপতি ডঃ অনুপ কুমার মল্লিক, ডঃ সব্যসাচী রায়, ডঃ দীপঙ্কর মন্ডল প্রমুখ। উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জ্ঞানীবরানন্দ। শনিবার (১৬ সেপ্টেম্বর) কনফারেন্সের প্রথম দিন তথ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়েছিল। যেখানে কলকাতা, ভুবনেশ্বর সহ রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেডিকেলের পড়ুয়াদের উদ্দেশ্যে স্ত্রী ও প্রসূতিদের বিভিন্ন জটিল সমস্যার বিষয়ে আলোকপাত করেছিলেন। ‘কন্যা সন্তান রক্ষা করুন’ (বা ‘সেভ গার্ল চাইল্ড’) বার্তাকে সামনে রেখে সংগঠনের এই প্রথম কনফারেন্স (WMOGSCON 2023)-টি ২ দিন ধরে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হয়।

সার্জারির সরাসরি সম্প্রচার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago