Medical Science

কেন্দ্র ও রাজ্য দুই সরকারের সহায়তায় ২ টি অক্সিজেন প্ল্যান্ট হচ্ছে মেদিনীপুর মেডিক্যালে, খড়্গপুরে স্বয়ংক্রিয় লন্ড্রি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: শেষ পর্যন্ত একটি নয়, দু’টি অক্সিজেন প্ল্যান্টই হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এমনটাই জানা গেছে, জেলা স্বাস্থ্য দপ্তর ও মেডিক্যাল কলেজ সূত্রে। রাজ্য সরকারের উদ্যোগে লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট (LMO) এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রেশার সুইং অ্যাডজর্পশন (PSA) প্ল্যান্ট হতে চলেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। সম্প্রতি, মেডিক্যাল কলেজে অক্সিজেন প্ল্যান্ট নিয়ে একটি বৈঠকও হয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে। অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, জেলার পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক অয়ন নাথ প্রমুখ ছিলেন এই বৈঠকে। ডাঃ সারেঙ্গী জানিয়েছেন, “মেডিক্যাল কলেজ দু’টি অক্সিজেন প্ল্যান্টই হবে।” মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা জায়গা দেখে গেছেন। আমাদের কিছু কাজ সপ্তাহ দুয়েক আগে থেকেই শুরু হয়েছে।”

অক্সিজেন প্ল্যান্টের জন্য জমি দেখার কাজ চলছে :

প্রসঙ্গত, মেডিক্যাল কলেজে ২ টি অক্সিজেন প্ল্যান্ট গড়ে ওঠার কথা থাকলেও, মাসখানেক আগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পি এস এ (PSA) অক্সিজেন প্ল্যান্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই সময় জানা গিয়েছিল, এই জেলায় কেন্দ্রীয় প্রকল্পের মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট হচ্ছে না (যদিও, পাশের জেলা ঝাড়গ্রামে তৈরি হচ্ছে)! তবে, রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের মেকানিকাল বিভাগের উদ্যোগে লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে। সহায়তা করবে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন। অপরদিকে, কেন্দ্রীয় সরকারের সংস্থাও মেদিনীপুর মেডিক্যালে প্রস্তাবিত পি এস এ অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলার বার্তা দিয়েছে সম্প্রতি। অপরদিকে, খড়্গপুর মহকুমা হাসপাতালে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় লন্ড্রি (নামকরা সরকারি ও বেসরকারি হাসপাতালে যেরকম থাকে) তৈরি করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য খড়্গপুরে একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় লন্ড্রি প্রকল্প তৈরি হবে। প্রাথমিকভাবে জমি চিহ্নিত করা হয়েছে। এখনও প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয়নি।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago