Midnapore

Midnapore: ডাক পড়েছিল বাসন্তী পুজোতে, মেদিনীপুর থেকে অনয় পৌঁছলেন বিশেষ ভাবে সক্ষমদের জন্য ট্রাই সাইকেল নিয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: “সবার উপরে মানুষ সত্য/ তাহার উপরে নাই।” বৈষ্ণব কবি চন্ডীদাসের এই মর্মবাণী যুগে যুগে সমান প্রাসঙ্গিক। জেলা শহর মেদিনীপুরের সুপ্রতিষ্ঠিত সমাজকর্মী অনয় মাইতি’র মতো অনেকেই কবির সেই বাণীকেই জীবন পথের পাথেয় করে এগিয়ে চলেন। শহর মেদিনীপুর প্রায় এক দশকের বেশি সময় ধরে সমাজকর্মী অনয়ের মানবসেবার পরিচয় পেয়ে আসছে। এবার, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর থেকে প্রায় ৪০-৫০ কিলোমিটার দূরে অবস্থিত কেশপুরের কাপাসটিকরি এলাকায় বাসন্তী পুজোতে আমন্ত্রিত হয়েও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি। বিশেষভাবে সক্ষম মানুষজনের হাতে তুলে দিলেন তাঁদের পথ চলার সম্বল স্বরূপ ট্রাই সাইকেল ও হুইল চেয়ার।

তুলে দেওয়া হল ট্রাই সাইকেল:

প্রসঙ্গত, কেশপুর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে কাপাসটিকরি নামে এক প্রত্যন্ত গ্রামে বাসন্তী পুজোর রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে শুক্রবার আয়োজিত হলো রক্তদান শিবির এবং বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠান। গত পাঁচ দিন ধরে এই উৎসবে মেতেছেন এলাকার মানুষ। শুক্রবার অন্নকূট অনুষ্ঠানে ৩০ থেকে ৩২ টি গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। এই উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে, মেদিনীপুর শহরের ৯ নং ওয়ার্ড নাগরিক উন্নয়ন সমিতির সম্পাদক অনয় মাইতি দু’টি হুইলচেয়ার এবং একটি ট্রাই সাইকেল প্রদান করেন। স্বাভাবিকভাবেই খুশি অসহায় মানুষগুলি। ক্লাব কর্তা সহ গ্রামের মানুষজন ধন্যবাদ জানিয়েছেন মেদিনীপুর শহরের এই বিশিষ্ট সমাজকর্মীকে। তবে, অনয় জানান, মানুষের পাশে থাকতে তিনি ভালোবাসেন। একজন মানুষ হিসেবে এটা তাঁর সামাজিক কর্তব্য বলেও মনে করেন। ভবিষ্যতেও এভাবেই তিনি অসহায় মানুষজনের পাশে যথাসাধ্য থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago