Midnapore

Anirban Bhattacharya: নিজের শহর মেদিনীপুরে অনির্বাণ! অভিনয় করলেন ‘অদ্য শেষ রজনী’ নাটকে, ভরা প্রেক্ষাগৃহে শুধুই মুগ্ধতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: ঠিক এক বছর পর নিজের শহর মেদিনীপুরে এলেন এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। গত বছর (২০২২) ২৫ মার্চ এসেছিলেন মেদিনীপুর কলেজের সার্ধশত বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে। এবার এলেন শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে তাঁর অভিনীত ‘অদ্য শেষ রজনী’ নাটকের ৭৪-তম মঞ্চায়ন উপলক্ষে। কলকাতার ‘পাইকপাড়া ইন্দ্ররঙ্গ’র প্রযোজিত নাটক ‘অদ্য শেষ রজনী’। পরিচালনায় ব্রাত্য বসু। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ। আর, এই নাটকই রবিবার সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদনে মঞ্চস্থ হল শহরের রামকৃষ্ণনগর উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায়। ২০১৬ সালে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছে। মেদিনীপুরে হল ৭৪-তম মঞ্চায়ন। কলকাতার পাইকপাড়াতে ৭৫-তম মঞ্চায়নের পরই নাটকটি আর মঞ্চস্থ হবেনা বলে জানিয়েছেন নাটকের কুশীলবরা।

প্রদ্যোৎ স্মৃতি সদনের মঞ্চে অনির্বাণ:

প্রসঙ্গত, বছর তিনেক আগেই মেদিনীপুরে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। রামকৃষ্ণনগর উন্নয়ন সমিতির তরফে তা ঘোষণাও করা হয়েছিল। তবে, অতিমারীর জেরে তা স্থগিত রাখা হয়। অবশেষে, অতিমারী-পর্ব কাটিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে মঞ্চস্থ হল নাটকটি। আর, সেই উপলক্ষেই রবিবার বিকেলে মেদিনীপুরে উপস্থিত হয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। নিজের অভিনয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন বরাবরের মতোই! নাটক শেষে উদ্যোক্তাদের তরফে সংবর্ধিতও করা হয় ‘ঘরের ছেলে’ অনির্বাণকে। উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের বিধাননগরের বাসিন্দা অনির্বাণ ভট্টাচার্য ২০০৪ সালে কলকাতায় (রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়) পাড়ি দিয়েছিলেন নাটক (Drama) নিয়ে পড়াশোনা করবেন বলে। অনির্বাণ তাঁর স্বপ্ন পূরণ করেছেন। হয়েছেন এই প্রজন্মের একজন সফল ও বলিষ্ঠ অভিনেতা। তবে, শিকড়ের টানে বারে বারে নিজের শহরে (মেদিনীপুরে) ফিরে আসেন অনির্বাণ। স্মৃতি রোমন্থন করেন। সেবার (২৫ মার্চ, ২০২২) মেদিনীপুর কলেজের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, “মেদিনীপুর আমার নিজের শহর, প্রাণের শহর, আমার মাটির শহর, আমার বন্ধুত্বের শহর, ঘুরে বেড়ানোর শহর, অমনোযোগী লেখাপড়ার শহর!” আর, এবারও (রবিবার, ৯ এপ্রিল) নাটক মঞ্চস্থ হওয়ার আগে যখন ভরা প্রেক্ষাগৃহ থেকে আবেদন ওঠে, কিছু বলার জন্য; অনির্বাণ বললেন, “আমি আর কী বলব? এটা তো আমার পাড়া….আমি তো এখানেই থাকি। বড়ও হয়েছি এখানে।”

অনির্বাণ এও বলেন, “যেটাকে কালচারাল এক্সপোজার বলে, সংস্কৃতির সঙ্গে আমার যে পরিচয়, সেটা গান হোক, নাচ হোক, নাটক হোক, যাই হোক না কেন, সেটা আমার এখানেই। এই অডিটোরিয়াম থেকেই।” কথা প্রসঙ্গে অনির্বাণ ফিরে গিয়েছিলেন নিজের কৈশোরের দিনগুলোতে। বলে চলেছিলেন, “স্বাভাবিক ভাবেই এই অডিটোরিয়াম (প্রদ্যোৎ স্মৃতি সদন) তখন এরকম ছিল না। খানিকটা অন্য রকম ছিল এই জেলা পরিষদ হল। আমি কত গান শুনেছি, অনুষ্ঠান দেখেছি এখানে। মেদিনীপুরের এই মঞ্চে আমি এর আগেও অভিনয় করেছি। এখানে অভিনয় করা সব সময়ই স্পেশাল আমার কাছে।” প্রিয় অভিনেতা তথা শহরের এক কৃতী সন্তানের মুখে এমন কথা শুনে প্রেক্ষাগৃহে তখন করতালির ঝড়!

সংবর্ধিত করা হল অনির্বাণকে :

মেদিনীপুর শহরে অনির্বাণ:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago