Midnapore

Midnapore: মেদিনীপুর শহরের অদূরে অ্যানিকাট বাঁধে তলিয়ে যাওয়া পড়ুয়ার দেহ উদ্ধার হল একদিন পরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে কংসাবতী নদীর অ্যানিকেত বাঁধে (Anicut Dam) তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু শহর মেদিনীপুরের এক কিশোরের! বছর ১৬-র ওই কিশোরের নাম নবনীত যোশী। বাড়ি মেদিনীপুর শহরের বড়বাজার এলাকায়। সোমবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১২-১টা নাগাদ বাঁধে নেমে বিপুল জলস্রোতে নবনীত তলিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। সোমবার দুপুর থেকে সন্ধ্যা অবধি স্থানীয়দের সহায়তায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশের তরফে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নিজে থেকেই তার দেহ ভেসে ওঠে খড়্গপুর গ্রামীণের অ্যানিকেত (জিন শহর) সংলগ্ন এলাকায় কংসাবতী নদীতে। এরপরই, স্থানীয়দের মারফত খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। মহালয়ার আগেই মর্মান্তিক এই ঘটনা ঘিরে গভীর শোকের ছায়া নেমে এসেছে মেদিনীপুর শহরে!

অ্যানিকাট বাঁধে তলিয়ে গেল পড়ুয়া (ছবি- প্রতীকী ও সংগৃহীত):

পরিবার সূত্রে জানা যায়, খড়্গপুর গ্রামীণ থানার অধীন মাতকাতপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল নবনীত। সোমবার একটু দেরি করে পৌঁছনোয়, স্কুলের মেন গেট লাগিয়ে দেওয়া হয়। ফলে স্কুলে প্রবেশ করতে পারেনি নবনীত সহ আরও ২-১ জন পড়ুয়া। সূত্রের খবর, তাদের মধ্যেই দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার সঙ্গে নবনীত প্রথমে খড়গপুরের দিকে যায়। বাড়ি ফেরার পথে সে একাই অ্যানিকেত বাঁধে যায় কিছু সময় কাটানোর জন্য। প্রাথমিক অনুমান, সেই সময়ই কোন ভাবে বাঁধে নেমে তলিয়ে যায়, সাঁতার না জানা নবনীত! পুলিশ ও স্থানীয়দেরও প্রাথমিক দাবি, এই সময়ে নদীবাঁধে জলস্রোত তীব্র এবং জলের গভীরতাও অনেক বেশি। সাঁতার না জানার ফলে, নবনীত হয়তো জলে নামার সাথে সাথেই তলিয়ে যায়! যদিও, সঙ্গে সঙ্গেই স্থানীয়দের তরফে উদ্ধারের চেষ্টা করা হয়। কিছুক্ষণ পর পুলিশের তরফেও ডুবুরি নামানো হয়। তবে, লাভ হয়নি! মঙ্গলবার নবনীতের মৃতদেহ উদ্ধার হয়। বিকেলে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে।

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago