Midnapore

Midnapore: মেদিনীপুরে পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! শালবনী থেকে গুড়গুড়িপাল, শুরু হল রুট মার্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বাহিনীর টহল বা রুট মার্চ শুরু হয়েছে মেদিনীপুর বিধানসভা এলাকার শালবনী থেকে গুড়গুড়িপাল সহ বিভিন্ন এলাকায়। মূলত, নির্বাচনের (১৩ নভেম্বর) আগে শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। জানা গেছে, ১৬ কোম্পানি বাহিনীর মধ্যে শালবনী থানা এবং শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ ফাঁড়ির অন্তর্গত মোট ৫টি অঞ্চলের (বা, গ্রাম পঞ্চায়েত এলাকার) জন্য ৫ কোম্পানি (BSF ও CISF) বাহিনী বরাদ্দ করা হয়েছে। প্রতি কোম্পানিতে ৭৫ থেকে ৮০ জন করে জওয়ান থাকেন। শালবনী থানার অধীন নিউ ইন্টিগ্রেটেড স্কুল (মিরগা), নাদাড়িয়া হাই স্কুল, গোদাপিয়াশাল এমজিএম হাই স্কুল, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ এবং কয়মা স্টেডিয়ামে ৫ কোম্পানি বাহিনীকে রাখা হয়েছে বলে শালবনী থানা এবং ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।

শালবনীর শালডহরাতে রুট মার্চ:

১৬ কোম্পানি বাহিনীর মধ্যে বাকি ১১ কোম্পানি মেদিনীপুর শহরের কোতোয়ালী থানা এবং মেদিনীপুর গ্রামীণের (সদর ব্লকের) গুড়গুড়িপাল থানা এলাকার জন্য বরাদ্দ হয়েছে। সোমবার বিকেলে মেদিনীপুর শহরের উপকন্ঠে খয়েরুল্লাচক, দেলুয়া, বাঘঘরা থেকে শুরু করে শালবনী থানার শালডহরা, দক্ষিণশোল কলোনী প্রভৃতি এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী ১৩ নভেম্বর অর্থাৎ নির্বাচনের দিন মেদিনীপুর বিধানসভার অধীন মোট ৩০৪টি বুথের সবকটিতেই কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা থাকবেন। উল্লেখ্য যে, মেদিনীপুর বিধানসভার অধীন শালবনী ব্লকে মোট বুথ সংখ্যা ৮৩টি এবং মেদিনীপুর শহর (পৌর এলাকা) ও সদর ব্লক মিলিয়ে বুথ সংখ্যা ২২১। প্রতিটি বুথেই ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন বলে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে। এছাড়াও, প্রতিটি বুথই সিসিটিভি ক্যামেরা বা ওয়েব কাস্টিংয়ের আওতায় থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক (DEO) খুরশিদ আলী কাদেরী।

খয়েরুল্লাচকে রুট মার্চ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago