Midnapore

Midnapore: মেদিনীপুর সুইমিং ক্লাবের পক্ষ থেকে ‘লাইফ মেম্বারশিপ’-এ সম্মানিত করা হল পৌরপ্রধান সৌমেন খানকে

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: জেলা শহর মেদিনীপুরের সুপ্রাচীন ও ঐতিহ্যশালী ‘মেদিনীপুর সুইমিং ক্লাব’ (Midnapore Swimming Club)-র পক্ষ থেকে ‘সাম্মানিক আজীবন সদস্যপদ’ বা ‘অনারেবল লাইফ মেম্বারশিপ’ (Honourable Life Membership)- এ সম্মানিত করা হল মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান-কে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের সভাগৃহে তাঁকে সম্মানিত করা হয়। মেদিনীপুর শহর তথা ৭৬ বছরের প্রাচীন এই সুইমিং ক্লাব (১৯৪৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত)-র প্রতি আন্তরিক অবদান রাখায় তাঁকে ক্লাবের সর্বোচ্চ সম্মান ‘সাম্মানিক আজীবন সদস্যপদ’ দেওয়া হয় বলে জানিয়েছেন ক্লাবের বর্তমান সম্পাদক পল্লব কিশোর চ্যাটার্জি।

সাম্মানিক লাইফ মেম্বারশিপ তুলে দেওয়া হল:

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই ক্লাব এই মুহূর্তে রাজ্যের অন্যতম সেরা একটি সুইমিং ক্লাব হিসেবে সুবিদিত। ক্লাবের বর্তমান সাঁতারুরা রাজ্য থেকে জাতীয় স্তরে নিরন্তর সাফল্য অর্জন করে চলেছে। সেই ক্লাবের তরফে সাম্মানিক আজীবন সদস্যপদ পেয়ে আপ্লুত মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান তথা শহরের বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সৌমেন খান। তিনি বলেন, “আমি শুধু নিজের কাজ করে চলেছি। কখনও আশা করিনি এই সম্মান পাব! ক্লাবের পাশে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। মেদিনীপুর শহরের সুপ্রাচীন এই ক্লাব এবং ক্লাবের সাঁতারুদের আরও সাফল্য কামনা করি।” এদিনের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে ক্লাব সম্পাদক পল্লব চ্যাটার্জি ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা, অরিন্দম দাস প্রমুখ। তাঁরা বলেন, “শুধু পৌরপ্রধান হিসেবেই নয়, শহরের একজন সুপ্রতিষ্ঠিত সমাজকর্মী হিসেবেও তিনি মেদিনীপুর শহর তথা এই ক্লাবের প্রতি আন্তরিক অবদান রেখেছেন। সর্বদা তিনি আমাদের পাশে থেকেছেন। তাঁকে সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত!” তাঁরা স্মরণ করিয়ে দেন বিখ্যাত সাঁতারু মাসিদুর রহমান বৈদ্য (দু’টো পা না থাকা সত্ত্বেও ইংলিশ চ্যানেল ও জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে রেকর্ড গড়েছিলন); পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলাশাসক দীপক কুমার ঘোষ, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক ও বাম রাজনীতিবিদ দীপক সরকার, জেলার প্রাক্তন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুকুমার ঘোষ প্রমুখ এর আগে ক্লাবের এই সাম্মানিক আজীবন সদস্যপদে সম্মানিত হয়েছেন।

মেদিনীপুর সুইমিং ক্লাবে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago