Midnapore

Midnapore: কোলে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী; মেদিনীপুরের ছোট্ট দিশা বড় হচ্ছে কিভাবে, জানলে মুগ্ধ হবেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা নাগাদ শহর মেদিনীপুরের বিধাননগর মাঠে তৈরী হওয়া অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। বিধাননগর মাঠ থেকে পায়ে হেঁটেই ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত মেদিনীপুর সার্কিট হাউসের দিকে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ‘দিদি দিদি’ ধ্বনিতে ভরিয়ে তুলেছিলেন অসংখ্য মহিলা। তাঁদের মধ্যেই ছিলেন কলেজ পড়ুয়া সুকৃতীও। সুকৃতী-র কোলেই ছিল ছোট্ট দিশা। সার্কিট হাউসের উদ্দেশ্যে যাওয়ার পথে, মিষ্টি দিশা-কে দেখতে পেয়েই হাত বাড়িয়ে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী! বেশ কিছুক্ষণ আদর করার পর পুনরায় তাকে সুকৃতী-র কাছে ফিরিয়ে দেন মমতা। হাজার হাজার মানুষের চিৎকার চেঁচামেচিতে দিশা একটু ভয় পেয়ে গেলেও, দিদি’র এই আদরে-আহ্লাদে আপ্লুত মেদিনীপুর শহরে তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম লড়াকু সৈনিক সুকৃতী। আসলে ছোট্ট দিশা যে তার কাছেই বড় হচ্ছে!

সুকৃতী-র কোলে দিশা:

জানা যায়, স্থানীয় (৫ নং ওয়ার্ডের) তৃণমূল কাউন্সিলর এবং শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় (হাজরা)-র মেয়ে সুকৃতী। ছোট্ট দিশা সেই ৬ মাস বয়স থেকেই মৌ-দের বাড়িতে বড় হচ্ছে। এখন দিশা-র বয়স ১ বছর ৩ মাস। দিশাকে দিনরাত আগলে রাখে সুকৃতী-ই। ব্যস্ততার মাঝেই সোমবার সন্ধ্যায় মৌ জানান, “সেই ২০-২৫ বছর ধরে আমাদের বাড়িতে রান্না করেন মিতা রানা। ওঁর মেয়ে সোনালী। লকডাউনের সময় (২০২০-সালে) আমিই সমস্ত দায়িত্ব নিয়ে ওর বিয়ে দিয়েছিলাম। ওর স্বামী দীপু কর্মকার। মেদিনীপুর শহরের বড়বাজারের একটি দোকানে কাজ করে। ওরা থাকে ১০নং ওয়ার্ডে (মীরবাজার সংলগ্ন এলাকায়)। ২০২১ সালে ওদের একটি মেয়ে হয়। ফের ২০২২-র শেষে (ডিসেম্বরে) দিশা-র জন্ম হয়। ওদের আর্থিক অবস্থা তেমন ভালো না হয় আমিই বলি তোমাদের ছোট মেয়েকে আমিই মানুষ করব। ৬ মাস বয়স থেকেই আমাদের কাছে আছে। আমার মেয়েই ওর সব কিছু করে। আর সোনালী সহ ওদের বাড়ির সকলেই আমাদের বাড়িতে আসেন। আর দিশার ঠাকুমা (মিতা)-তো আমাদের বাড়িতেই বেশিরভাগ সময় থাকেন।” সোমবার বিকেলে ‘মমতাময়ী দিদি’ যেভাবে দিশাকে আদর করেছেন, তাতে আপ্লুত মৌ ও সুকৃতী! সুকৃতী বলেন, “দিশা যেন দিদির মতোই লড়াকু একজন মানুষ হয়, এটাই চাইবো!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago