Midnapore

Midnapore: নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে মেদিনীপুর শহর থেকে পুরুলিয়া পর্যন্ত সাইকেল যাত্রায় বিশেষ ভাবে সক্ষমরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: হৃদয়ে নেতাজি। তাই তাঁর ১২৮-তম জন্মজয়ন্তী স্মরণীয় করে রাখতে, সমস্ত প্রতিবন্ধকতাকে হেলায় উড়িয়ে মেদিনীপুর শহর থেকে পুরুলিয়া পর্যন্ত সাইকেল যাত্রায় বিশেষভাবে সক্ষম যুবকরা! রবিবার (২১ জানুয়ারি) সকালে মেদিনীপুর শহরের গান্ধীমূর্তির পাদদেশ থেকে আজাদ হিন্দ হ্যান্ডিক্যাপেড ওয়েলফেয়ার সোসাইটির পরিচানায় তথা অশোক কুমার মুখার্জি’র উদ্যোগে এবং মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ফর চিলড্রেনের (MRCC) সহযোগিতায় এই বর্ণাঢ্য সাইকেল যাত্রার সূচনা হয়।

সাইকেল যাত্রার সূচনা:

সাইকেল যাত্রী গৌতম দে, শিবপ্রসাদ মিশ্র প্রমুখ জানালেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১২৮-তম জন্মজয়ন্তীতে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ও পরিবেশ সচেনতার লক্ষ্যে এই সাইকেল যাত্রা।” উল্লেখ্য যে, এই সাইকেল যাত্রা এবার ২৮-তম বর্ষে পড়লো। নেতাজি ও গান্ধীজির মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাইকেল যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন অশোক কুমার মুখার্জী, এমআরসিসি -র সভাপতি চিত্তরঞ্জন মুখার্জী, সহ-সভাপতি সৌমেন ঘোষ, কোষাধ্যক্ষ অনাদি জানা, নেতাজি ১২৫ তম বর্ষ উদযাপন কমিটি (পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নেতাজি অনুরাগী মঞ্চ) -র সভাপতি বিশিষ্ট শিক্ষক নন্দদুলাল ভট্টাচার্য্য, যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু, সহ-সম্পাদক অধ্যাপক ড. সুশান্ত দে, শিক্ষক উত্তম মান্না, সমাজসেবী শ্যামল মণ্ডল প্রমুখ। পুলিশ-প্রশাসনের সুরক্ষা বেষ্টনীতে ও পাইলট কারের মাধ্যমে এদিন রওনা দেন সাইকেল যাত্রী প্রশান্ত সিং, গৌরী শঙ্কর পান, জয়দেব মিশ্র, বিশ্বজিৎ বেরা প্রমুখ। তাঁরা মেদিনীপুর থেকে বাঁকুড়া হয়ে ২৩ জানুয়ারি পুরুলিয়ায় পৌঁছবেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago