Midnapore

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও মানবিক, আবার কখনও বিতর্কিত! বাংলা নববর্ষের সূচনাতেই অবশ্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা ধরা দিলেন ‘বন্ধু’ রূপে। পথচলতি মানুষকে মিষ্টি খাইয়ে, রাজ্য সঙ্গীত সহ বিভিন্ন গানের সুর শুনিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হল জেলা পুলিশের তরফে। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, নববর্ষের সাথে সাথেই পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবসের শুভেচ্ছা জানাতেই এই অভিনব উদ্যোগ।

মিষ্টিমুখ করাচ্ছেন পুলিশকর্মীরা:

বিজ্ঞাপন (Advertisement):

মঙ্গলবার সকালে জেলা শহর মেদিনীপুরের কেরানীটোলা এলাকায় এই আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। জেলা পুলিশের ‘ব্রাস ব্যান্ড টিম’ রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শহরবাসী ও পথচলতি মানুষকে। এরপরই, পথচারী, যানবাহন চালক সহ এলাকাবাসীদের হাতে তুলে দেওয়া হয় রসগোল্লার প্লেট। সেই সঙ্গে পানীয় জল, সরবতের ব্যবস্থাও ছিল। উপস্থিত ছিলেন জেলা পুলিশের আধিকারিকরা। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা জানানোর সাথে সাথেই আমাদের রাজ্য সঙ্গীতকে সাধারণ মানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ। জেলা ও শহরবাসীকে পশ্চিম মেদনীপুর জেলা পুলিশের তরফে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

সুরমূর্ছনা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago