Midnapore

Midnapore: ‘পাতাখোর’-দের বিরুদ্ধে মেদিনীপুর শহরে অভিযান চালাবে জেলা পুলিশ, সতর্ক করা হল লজ গুলিকেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: কিছুতেই উৎপাত রোখা যাচ্ছে না ‘পাতাখোর’দের। ঝোপঝাড়ে বা মাঠের এক কোনে বসে বিশেষ এক ধরনের নেশা (ড্রাগ) করে, বেরিয়ে পড়ছে চুরি-পকেট মারি করতে। গত কয়েক বছরে এদের দাপট কিছুটা কমলেও, শহরের কেরানীটোলা, বিধান নগর, অরবিন্দ নগর প্রভৃতি এলাকায় এখনও এদের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। বুধবার জেলা পুলিশ সুপারের সঙ্গে এক সাংবাদিক বৈঠকে, শহরের অরবিন্দ নগরের বাসিন্দা, জেলার দুই প্রবীণ সাংবাদিক এই বিষয়টি নজরে আনেন। পুলিশ সুপার দীনেশ কুমার জানান, “নিশ্চিন্ত থাকুন। আগামী ৭ দিনের মধ্যে এদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।” এক সাংবাদিক এও বলেন, বিভিন্ন রাস্তায় এবং অরবিন্দ নগরের মাঠে সন্ধ্যার পর মেয়েদের বেরোনোও মুস্কিল হয়ে গেছে এই সব নেশাগ্রস্ত যুবকদের দাপটে। আরেক সাংবাদিক বলেন, “স্যার, এদের জন্য বাইরে জামাকাপড় মেলাও যাচ্ছে না! যা থাকছে, নিয়ে পালিয়ে যাচ্ছে।” পুলিশ সুপার বলেন, “ধারাবাহিকভাবে এদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আগের থেকে কিছুটা উৎপাত কমেছে। তা সত্ত্বেও পুরোপুরি রোখা যায়নি স্বীকার করছি। তাই, এদের ধরে এনে এবার জেলা পুলিশের উদ্যোগে রিহ্যাবিলিটেশন করানো হবে। নেশামুক্ত মেদিনীপুর উপহার দেওয়া আমাদের লক্ষ্য।” তিনি এও জানান, জেলা পুলিশের উইনার্স টিম এবং এসওজি-কেও কাজে লাগানো হবে বিশেষ অভিযানে।

‘উইনার্স টিম’ মেদিনীপুর শহরে :

অন্যদিকে, সম্প্রতি দুই ছিনতাইবাজকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা’র একটি গেস্ট হাউস (বেরা গেস্ট হাউস) থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সঠিক পরিচয় পত্র না থাকা সত্ত্বেও, দুই দুষ্কৃতী-কে আশ্রয় দেওয়ার অপরাধে ওই গেস্ট হাউসের মালিক-কেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় ছিনতাই করার পর, ওই দুই দুষ্কৃতী ডেবরার ওই গেস্ট হাউসে নাম ভাঙিয়ে আশ্রয় নিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এভাবেই বিভিন্ন লজ ও হোটেলে দুষ্কৃতী বা অপরাধীরা নাম ভাঙিয়ে আশ্রয় নিতে পারে বলে পুলিশ সুপারের আশঙ্কা। তাই, আজ, বৃহস্পতিবার থেকেই মেদিনীপুর শহর সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন হোটেলে অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার দীনেশ কুমার। এ প্রসঙ্গে এও উল্লেখ্য, গত কয়েকদিনে খড়্গপুর শহরের বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা থেকে একাধিক দুষ্কৃতী বা মাদকদ্রব্য পাচারকারীকে (৩ জন) গ্রেপ্তার করা হয়েছে জেলা পুলিশের তরফে।‌ মঙ্গলবার, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একসঙ্গে ১০ দুষ্কৃতীকেও গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago