Midnapore

Midnapore: মণ্ডপ ঝাঁট দেওয়া থেকে রাত জেগে জাগ-প্রদীপে তেল দেওয়া, পুজোর ৫ দিন নিজেকে উজাড় করে দিলেন শহর মেদিনীপুরের শেখ হালিম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: জাতপাত, ধর্মান্ধতার বেড়াজাল তাঁকে আবদ্ধ করে রাখতে পারেনি! তাইতো জেলা শহর মেদিনীপুরের খাপ্রেলবাজার উন্নয়ন কমিটির দুর্গা পুজোয় পাঁচটা দিন নিজেকে উজাড় করে দিলেন শেখ হালিম। অবশ্য শুধু এবছরই নয়, প্রতি বছরই তিনি এই পুজোর সঙ্গে আন্তরিকভাবে যুক্ত থাকেন। মন-প্রাণ উজাড় করে দিয়ে মায়ের সেবা করেন।

পুজো মণ্ডপে শেখ হালিম:

প্রতিদিন রাতে মায়ের মণ্ডপ পাহারা দেওয়ার দায়িত্বটা হালিম-ই নিজের কাঁধে তুলে নেন। সকালে উঠে মণ্ডপ চত্বর ঝাঁট দিয়ে পরিস্কার করার কথা তাঁকে বলে দিতে হয় না! বলার আগেই গাছ থেকে বেলপাতা তুলে এনে গুছিয়ে রাখাটাও যেন তাঁর কর্তব্যের মধ্যেই পড়ে। রাতে জাগ প্রদীপে পর্যাপ্ত তেল আছে কিনা, তাও লক্ষ্য রাখেন বছর ৪৫-র হালিম। তিনি বলেন, “ওসব ধর্ম টর্ম বুঝিনা। সবাই মিলে উৎসবে মাতি এটাই বড় কথা। এটা যদি আমরা সবাই মনে রাখি তাহলে সমাজের একটা বড় সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। এই পুজোর সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত আছি। আমি অন্য ধর্মের বলে আমাকে কেউ দূরে সরিয়ে দেয় না এটাই আমার বড় পাওনা। এই পুজোর সঙ্গে আগামী দিনগুলোতেও নিজেকে জড়িয়ে রাখতে চাই।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago