Midnapore

Midnapore: পরপর দুর্ঘটনার কথা মাথায় রেখে মেদিনীপুর কলেজ মাঠের মেলায় বন্ধ হল নাগরদোলা ও মরণকুয়া’র খেলা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: দুর্ঘটনার কথা মাথায় রেখে মেদিনীপুর কলেজ মাঠে ‘অগ্নিকন্যা’ ক্লাবের জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আয়োজিত ‘মেদিনীপুর মেলা’তে নাগরদোলা ও মরণকুয়ার খেলা বন্ধ করে দিল পৌর প্রশাসন। রবিবার দুপুরে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ আধিকারিকরা গিয়ে আয়োজকদের এই দুটি বিভাগ বন্ধ করার নির্দেশ দিয়েছেন রবিবার। প্রসঙ্গত, জেলা শহর মেদিনীপুরের ঐতিহ্যমণ্ডিত মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে ২ নভেম্বর থেকে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ‘মেদিনীপুর মেলা’। মেলাতে বিভিন্ন দোকানের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে বিনোদন ও মনোরঞ্জন মূলক নানা খেলা ও আকর্ষণীয় জিনিসপত্র এসেছে। তার মধ্যে অন্যতম ছিল মরণকুয়ো খেলা ও নাগরদোলা। এই দু’টি মনোরঞ্জনের সামগ্রী সাজানোও সম্পন্ন হয়ে গিয়েছিল। তবে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়ার পর রবিবার নড়ে বসে পৌর প্রশাসন।

বন্ধ হল নাগরদোলা:

Advertisement:

রবিবার দুপুরে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ আধিকারিকরা গিয়ে আয়োজকদের এই দুটি বিষয় বন্ধ রাখার নির্দেশ দেন। সৌমেন খান বলেন, “মেলার এই দুটি মনোরঞ্জনের সামগ্রী থেকে দুর্ঘটনার একটা সংখ্যা থাকছে। তাই আয়োজকদের এই দুটো বিষয় বন্ধ রাখার কথা বলা হয়েছে।” আয়োজকদের পক্ষ থেকে এদিন প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, “এ সমস্ত আয়োজন নিরাপত্তা বিধি ও ইন্সুরেন্স ক্লিয়ারেন্স নিয়ে মাঠে প্রস্তুত হয়েছিল। কিন্তু তাহলেও যেহেতু নিরাপত্তার বিষয়টিতে জোরদার করার কথা জানাচ্ছেন পৌর প্রশাসনের আধিকারিকরা, তাই আপাতত আমরা তাদের নির্দেশ মেনে এই দুটি বিষয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।” উল্লেখ্য যে, চলতি বছরের জুলাই মাসে পূর্ব বর্ধমানের রসুলপুরে নাগরদোলা থেকে পড়ে গিয়ে চারজন জখম হয়েছিলেন। গত এপ্রিল মাসে হাওড়ার রামরাজাতলা এলাকার মেলাতে নাগরদোলা প্রস্তুত করার সময় দুই শ্রমিক পড়ে আহত হয়েছেন।গত জুলাই মাসেই মৌলালি পার্কেও একই ঘটনা এক তরুণী পড়ে জখম হয়েছিলেন। এমন পরপর দুর্ঘটনার কথা মাথায় রেখে মেদনীপুর পৌরসভা আপাতত বন্ধ করলো কলেজ মাঠের এই দুটি মনোরঞ্জনের আয়োজন।

মাঠে চেয়ারম্যান সহ আধিকারিকরা:

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago