Midnapore

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: “আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো কোনও সদুত্তর দিতে পারছেন না! মুখ্যমন্ত্রী যদি যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করে বলেন, ‘আমি যোগ্যদের আবার সসম্মানে পুনর্বহাল করব’; তাহলে তো আমাদের আর পথে থাকতে হয়না…মুখ্যমন্ত্রী যদি সেটিং করে তাঁর মন্ত্রীসভাকে বাঁচিয়ে দিতে পারেন, তাহলে আমাদের কেন পারবেন না!” সুপ্রিম শুনানির আগের রাতেই জেলা শহর মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই ‘মোক্ষম’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ‘চাকরিহারা’ যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের তরফে শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী, অভিজিৎ গিরি, শিক্ষিকা অঙ্কনা দাস-রা।

মেদিনীপুরের রাজপথে:

বিজ্ঞাপন (Advertisement):

বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল করার পর তাঁরা কালেক্টরেট এলাকায় জেলাশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁদের পরিবার-পরিজন থেকে শহরের সচেতন নাগরিকরাও। শিক্ষিকাদের কোলে ছিল তাঁদের শিশু সন্তানেরা। মোমবাতির আলোয় তাঁরা প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেন। দাবি একটাই, “তাঁদের জীবন থেকে এই অন্ধকার দূর করতে হবে মুখ্যমন্ত্রীকেই!” আর তা না হলে, বৃহস্পতিবার থেকে আন্দোলনের ঝাঁজ তাঁরা আরো বাড়াবেন বলে জানিয়েছেন। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানি হতে পারে। এদিকে, দিনকয়েকের মধ্যে মেদিনীপুরে আসতে পারেন মুখ্যমন্ত্রীও। সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই নজর থাকবে জেলা ও শহরবাসীর!

মেদিনীপুর শহরে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago