দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারি (২০২৩) জেলা শহর মেদিনীপুরে অনুষ্ঠিত হতে চলেছে ‘৪২-তম আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ’। আয়োজনে মেদিনীপুর তরুণ সঙ্ঘ ব্যায়ামাগার। সোমবার এক সাংবাদিক বৈঠকে বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি এবং ক্লাবের সহ-সম্পাদক শান্তনু চক্রবর্তী জানান, “এর আগে পশ্চিমবঙ্গে এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।” ভারতের প্রায় সমস্ত রাজ্য ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান থেকে প্রতিযোগীরা আসবেন।
প্রায় ১৬০০ প্রতিযোগী এই আন্তর্জাতিক (42nd International Master Athletes Championship) প্রতিযোগিতায় অংশ নেবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগগুলো মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠ, শ্রী অরবিন্দ স্টেডিয়াম, খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)’র স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতা ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলা তথা শহর মেদিনীপুরের ক্রীড়া প্রেমীদের উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…