Midnapore

Midnapore: নবরূপে সেজে উঠেছে মেদিনীপুর শিশু হাসপাতাল, খুলছে প্রসূতি বিভাগও! পরিদর্শনে মন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে ধর্মা সংলগ্ন এলাকায় ৬০ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত ‘মেদিনীপুর শিশু হাসপাতাল’ (Midnapore Child Hospital) নবরূপে সাজিয়ে তোলা হয়েছে। শিশু বিভাগ ছাড়াও এবার সেখানে স্ত্রী ও প্রস্তুতি বিভাগও চালু করার উদ্যোগ নেয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন বা সি-সেকশন (Caesarean Section) সহ মহিলাদের নানা অস্ত্রপচার (Operation)-ও হবে বলে জানা গেছে। শুক্রবার নবরূপে সজ্জিত পশ্চিম মেদিনীপুরের হেই মেদিনীপুর শিশু হাসপাতাল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা, সুরক্ষা ও সমবায় দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। ছিলেন তাঁর স্ত্রী তথা জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতও।

হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী শ্রীকান্ত মাহাত:

মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের বোর্ড অফ ডাইরেক্টর ডাঃ বি.বি.মন্ডল, ডাঃ জয়ন্তী মন্ডল, অধ্যাপিকা সাথী মন্ডল সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীরা। মন্ত্রী এদিন পুরো হাসপাতাল ঘুরে দেখেন। হাসপাতালের নতুন সংযোজন হতে চলেছে অপারেশন থিয়েটার এবং স্ত্রী ও প্রসূতি সহ মহিলা বিভাগ। মন্ত্রী শ্রীকান্ত মাহাত হাসপাতালের পরিকাঠামো এবং কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তিনি হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্মচারীদের পক্ষ থেকে মন্ত্রীকে হাসপাতালে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন হাসপাতালের আধিকারিক অভিজিৎ দাশ গোস্বামী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago