Midnapore

Midnapore: বাজারে না বসে রাস্তার দুই পাশে ব্যবসায়ীরা! সবজির ঝুড়ি তুলে নিয়ে গেল পৌরসভা, মেদিনীপুর শহরে মহানালার উপর অবৈধ নির্মাণও ভাঙা হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: বাজারের মধ্যে না বসে ব্যস্ততম রাস্তার দুই পাশে সবজি ব্যবসায়ীরা! বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে পৌরপ্রধান সৌমেন খানের নেতৃত্বে মেদিনীপুর শহরের কোতোয়ালী থানা এবং পৌরসভা সংলগ্ন রাস্তায় বড়সড় অভিযান চালানো হল পৌরসভার তরফে। ব্যবসায়ীদের সবজির ঝুড়ি তুলে নিয়ে চলে গেলেন পৌরসভার আধিকারিকরা। ঘটনা ঘিরে বৃহস্পতিবার ভর দুপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মেদিনীপুর পৌরসভা সংলগ্ন কোতোয়ালী বাজারের সামনের রাস্তায়। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা ১৪-১৫ বছর ধরে এই জায়গায় ব্যবসা করছেন। কোনোদিন কিছু বলা হয়নি। আজ হঠাৎ করেই কোনও সময় না দিয়ে, পৌরসভার আধিকারিকরা জোর করে সবজির ঝুড়ি নিয়ে চলে যায়। অপরদিকে, পৌরসভার আধিকারিকরা বলেন, “একাধিকবার বলা হয়েছে, এই রাস্তার উপর না বসে বাজারের মধ্যে বসার জন্য। ওঁরা শোনেননি! তাই আজ ফের পৌরপ্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। আশা করছি কাল থেকে ওঁরা বাজারের মধ্যেই বসবেন।”

সবজির ঝুড়ি নিয়ে যাচ্ছেন পৌর কর্মীরা:

এই বিষয়ে পৌরপ্রধান সৌমেন খান বলেন, “গোটা কোতোয়ালী বাজার ফাঁকা পড়ে রয়েছে। বাজারে না বসে, বাজারের সামনে ব্যস্ততম রাস্তার উপর দিনের পর দিন বসে ব্যবসা করছে! ফলে, গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এই রাস্তার পাশেই একাধিক স্কুল, ব্যাংক, থানা, এবং পৌরসভা। বারবার পৌরসভার তরফে বলার পরেও ভ্রুক্ষেপ করেননি ওই ব্যবসায়ীরা! এর আগেও অভিযান চালানো হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে। তাতেও কাজ হয়নি। আজ তাই বাধ্য হয়েই পদক্ষেপ নিতে হয়েছে।” অন্যদিকে, মেদিনীপুর শহরের কেরানীটোলা এলাকায় মহানালার (দ্বারিবাঁধ খালের) উপরে এক ব্যক্তি স্থায়ী প্রাচীর গড়ে তুলছেন বলে বৃহস্পতিবার দুপুরে খবর পৌঁছয় মেদিনীপুর পৌরসভাতে। দ্রুত দলবল নিয়ে পৌঁছে যান পৌরপ্রধান সৌমেন খান। ওই ব্যক্তি এই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি! এরপরই ভেঙে ফেলা হয় ওই অবৈধ নির্মাণ। এই বিষয়ে পৌরসভার তরফে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয় এদিন।

ভাঙা চলছে সেই নির্মাণ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago