Midnapore

ভর সন্ধ্যার বৃষ্টি মাটি করলো মেদিনীপুরের পুজোর বাজার! পুজো মণ্ডপ বিধি মেনে হয়েছে কিনা, ঘুরে দেখল পুলিশ-প্রশাসন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: এমনিতেই এবারের পুজোর বাজার এক্কেবারে জমেনি! আশ্বিনের শেষ লগ্নে পুজো হলেও, পুজো পুজো ভাবটাই যেন নেই। থাকবেই বা কি করে! অতিমারীর প্রকোপ ছাড়াও বছরে তিনবার বন্যা মানুষের সব স্বপ্ন-আশা শেষ করে দিয়েছে। আর, সঙ্গে বেনজির মূল্যবৃদ্ধির বিষয় তো আছেই। বেতন বাড়েনি, বরং চাকরি হারিয়েছেন বেসরকারি সংস্থার কর্মীরা। নুন আনতে পান্তা ফুরোচ্ছে কৃষক-শ্রমিক থেকে ব্যবসায়ীদের। ফল, যা হওয়ার তাই হয়েছে। সেপ্টেম্বর তো দূরের কথা, অক্টোবরের বেতন আর বোনাস পাওয়ার পরও জমাটি ভাব নেই বাজারে! এদিকে, মহালয়ার মধ্য দিয়ে মা দুর্গার আগমনী বার্তা ঘোষিত হয়েছে। আজ বিকেল থেকেই জেলা শহর মেদিনীপুরের পুজোর বাজারে যৎসামান্য ভিড় দেখা যাচ্ছিল। এর মধ্যেই, সন্ধ্যা থেকে শুরু হওয়া ভয়ানক বৃষ্টি তাও মাটি করে দিল! আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল আজ থেকে আগামী ৮ অক্টোবর অবধি বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুরে। ঠিক পূর্বাভাস মতোই, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হল দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়।

ভর সন্ধ্যার বৃষ্টি মাটি করলো মেদিনীপুরের পুজোর বাজার :

পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা :

এদিকে, রাজ্য সরকারের নিয়ম কানুনকে মান্যতা দিয়ে এবং বর্তমান কোভিড বিধিনিষেধ মেনে পূজা মন্ডপ তৈরি করছেন কিনা পুজো উদ্যোক্তারা, তা দেখতে মেদিনীপুর শহরের দুর্গাপূজা মণ্ডপগুলি পরিদর্শন করলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বুধবার দুপুর নাগাদ কোতোয়ালি থানা, দমকল বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা সরজমিনে পুজো মণ্ডপগুলি খতিয়ে দেখেন। পাশাপাশি, কোভিড বিধি-নিষেধ মেনে চলার ক্ষেত্রে পুজো উদ্যোক্তাদের আবেদন জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। যাতে সাধারণ মানুষ পুজোর সময় অসুবিধার সম্মুখীন না হয়, সেদিকে খেয়াল রেখে পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানানো হয় পুজো উদ্যোক্তাদের। এদিন মেদিনীপুর শহরের রাঙ্গামাটি, বিধান নগর, রবীন্দ্রনগর, কেরানিতলা বার্জটাউন সহ শহরের বেশ কয়েকটি বড় বড় পূজা মন্ডপ ঘুরে দেখেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

শহরের পুজো মণ্ডপে জেলা পুলিশের আধিকারিকরা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago