Midnapore

WFF Mr & Ms West Bengal: মেদিনীপুরে জাতীয় দেহসৌষ্ঠব প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নিলেন রাজ্যের প্রায় ৩০০ বডি-বিল্ডার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: WFF (World Fitness Federation, India)-র জাতীয় দেহসৌষ্ঠব প্রতিযোগিতার জন্য রাজ্যস্তরীয় বাছাই পর্বের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক শহর মেদিনীপুরে। WFF-র রাজ্য শাখার উদ্যোগে এবং জেলা শহর মেদিনীপুরের তরুণ সংঘ ব্যায়ামাগারের পরিচালনায় এই ৪২-তম রাজ্য দেহসৌষ্ঠব প্রতিযোগিতার (42nd Senior State Body Building Championship- Men & Women) উদ্বোধন হল শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায়। দু’দিনের এই প্রতিযোগিতায় (২৫-২৬ নভেম্বর) পুরুষ ও মহিলা বিভাগে রাজ্যের ১৮-টি জেলা থেকে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

দেহ সৌষ্ঠব প্রদর্শনী :

মহিলাদের দেহ সৌষ্ঠব প্রদর্শনী :

উল্লেখ্য যে, ৪২-তম এই রাজ্য বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনাল সিলেকশনের পোশাকি নাম- ‘WFF Mr & Ms West Bengal 2023’। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধন করেন জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা সিএবি প্রতিনিধি সুজয় হাজরা। উপস্থিত ছিলেন, খড়গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ, ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশনের রাজ্য সভাপতি রঞ্জয় মুখার্জি, পাবলিক প্রসিকিউটর রাজকুমার দাস, সমাজকর্মী কুনাল ব্যানার্জি, উদয় রঞ্জন পাল, তপন ভকত প্রমুখ। এদিন, নবাব শেখ, আরিফ আহমেদের মতো বিখ্যাত বডি-বিল্ডার’রা তাঁদের দেহ সৌষ্ঠব প্রদর্শনীর মধ্য দিয়ে উপস্থিত দর্শক ও অতিথিদের প্রশংসা কুড়িয়ে নেন। সুদেহী মহিলাদের প্রদর্শনীও মুগ্ধ করে দর্শকদের।

দেহ সৌষ্ঠব প্রদর্শনী:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago