Midnapore

Midnapore: টিউশন যাওয়ার নাম করে মায়ের স্কুটি নিয়ে বেরিয়েছিল, মেদিনীপুর শহরের অদূরে অ্যানিকাট ড্যামে তলিয়ে গেল কেন্দ্রীয় বিদ্যালয়ের দুই ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: তিন বন্ধু সকাল থেকে দু’টো টিউশন পড়ে বাড়ি ফিরেছিল। বাড়িতে কিছু খাওয়া-দাওয়া করে খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের (KV-2) নবম শ্রেণীর ছাত্র আরিয়ান মা-কে বলে আরও একটা টিউশন আছে। এরপরই রেলকর্মী মায়ের স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরোয় সে। ছুটির দিন (রবিবার) বলে মা-ও বিশেষ বাধা দেননি! বাড়ি থেকে বেরিয়ে তার সহপাঠী তথা মামাতো ভাই পীয়ূষ-কে ডাকে সে। পীয়ূষ-ও বাড়িতে বলে টিউশন যেতে হবে, স্যার ডেকেছেন। এরপর দুই বন্ধু মিলে তাদের আরেক বন্ধু আর্য-কে ডাকে! তারপরই সকাল সাড়ে দশটা নাগাদ তিন জনে মিলে খড়্গপুর শহরের ইন্দা নিউ ট্রাফিক এলাকা থেকে রওনা দেয় মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজ (বীরেন্দ্র সেতু) সংলগ্ন অ্যানিকাট ড্যামে। সাঁতার না জানা সত্ত্বেও আরিয়ান নেমে যায় খরস্রোতা ড্যামে। কয়েক মিনিটের মধ্যেই ভারসাম্য হারিয়ে জলের তোড়ে ভেসে যেতে থাকে! তাকে বাঁচাতে ঝাঁপ দেয় পীয়ূষ-ও। দু’জনই তলিয়ে যায়। এরপর আর্যর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। আর্য-ও দুই বন্ধুকে রক্ষা করতে ঝাঁপ দিতে গেলে তাকে গ্রামবাসীরাই টেনে ধরেন। তাঁরাই আরিয়ান ও পীয়ূষের দেহ উদ্ধার করেন। ততক্ষণে পৌঁছে যায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশও। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রবিবার বেলা ১২টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জেলা শহর মেদিনীপুরের অদূরে অ্যানিকাট ড্যামে।

অ্যানিকাট ড্যাম:

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বছর ১৫-র তিন কিশোর, যথাক্রমে আরিয়ান পাসোয়ান, পীয়ূষ পাসোয়ান এবং আর্য বেরা খড়্গপুর শহরের ইন্দা নিউ ট্রাফিক এলাকার রেল কলোনির বাসিন্দা। তিনজনই পড়ত কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীতে। আরিয়ান ও পীয়ূষ আবার সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই। আরিয়ানের বাবা নেই। মা ও ভাই আছে। মা ঊষা পাসোয়ান পেশায় রেল কর্মী। তাঁর স্কুটি নিয়েই তিন বন্ধু রওনা দিয়েছিল। পীয়ূষের বাবা রাজেশ পাসোয়ান জানান, “আমিও রেলকর্মী। ডিউটিতে ছিলাম। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। ততক্ষণে সব শেষ! পীয়ূষ আমার বড় ছেলে। আর আরিয়ান বড় ভাগ্না। টিউশন পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছিল। এর বেশি আর কি বলব!” অন্যদিকে, রাজেশ পাসোয়ানের ছোট বোন ঊষা দেবী এর আগে স্বামীকে হারিয়েছেন। এদিন হারালেন বড় ছেলে আরিয়ানকে! শোকে একপ্রকার মূর্ছা যাচ্ছেন তিনি। বলে চলেছেন একটাই কথা, “কেন তোকে আটকালাম না! আমি যে সব হারিয়ে ফেললাম।” মেদিনীপুর মেডিক্যালে দাঁড়িয়ে আর্য-র বাবা-মা বলেন, “গ্রামবাসীরা না টেনে ধরলে, ওকেও আজ ফিরে পেতাম না!”

মেদিনীপুর মেডিক্যালে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago