Midnapore

Midnpaore: মেদিনীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডে দু’জন তৃণমূল প্রার্থী! অর্পিতা না সঙ্ঘমিত্রা, কাকে ভোট? ধন্ধে সমর্থকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: অর্পিতা রায় নায়েক নাকি সঙ্ঘমিত্রা পাল? কাকে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তা নিয়েই এখন মেদিনীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ওলিতে-গলিতে, মন্দিরে-মাজারে, পান দোকান-চা দোকানে আলোচনা! এমনকি, কর্তাকে ভাত বেড়ে দিয়ে, ‘দিদির সমর্থক’ বাড়ির গিন্নিটিও প্রশ্ন করছেন, “হ্যাঁ গো কাকে ভোট দেব?” প্রায় বিষম খেতে খেতে কর্তা বললেন, “আরে দাঁড়াও না, আজ-কালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে!” হ্যাঁ, রবিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব-ও পরোক্ষে আশ্বস্ত করেছে, “এখনও অবধি যদিও সংশোধিত তালিকাই চূড়ান্ত, তবে যে দু’একটি ওয়ার্ডে কিছু সমস্যা আছে, সেগুলিও আজ সন্ধ্যার মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছি।” প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা থেকে শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয়, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত এই ধরনের ঘটনা চলছে, শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাকে কেন্দ্র করে। তার মধ্যে অন্যতম, মেদিনীপুর পৌরসভার ১৪ নং ও ২ নং ওয়ার্ড। যেখানে, প্রথম তালিকার প্রার্থীও প্রচার করছেন তৃণমূলের প্রতীকে, অন্যদিকে, দ্বিতীয় তথা সংশোধিত তালিকার প্রার্থীও প্রচার শুরু করেছেন। তবে, ১৪ নং ওয়ার্ডে যেমন দুই প্রার্থীর নামেই জোড়া ফুলের প্রতীকে দেওয়াল লিখন হয়ে গেছে, ২ নং ওয়ার্ডে কিন্তু এখনও সংশোধিত তালিকার প্রার্থীর নামে দেওয়াল লিখনের চিত্র পাওয়া যায়নি! এক্ষেত্রে উল্লেখ্য যে, ১৪ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে প্রথম তালিকাটিতে নাম ছিল বিদায়ী কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েকের স্ত্রী অর্পিতা রায় নায়েকের। কিন্তু, সংশোধিত তালিকায় নাম আছে দলীয় কর্মী সঙ্ঘমিত্রা পালের‌। শুক্রবার রাত্রি থেকেই দু’জনই প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে। অন্যদিকে, ২ নং ওয়ার্ডের ক্ষেত্রে, প্রথম তালিকায় নাম ছিল বিদায়ী কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তীর স্ত্রী সোনালী চক্রবর্তী’র; সংশোধিত তালিকায় নাম আছে দলীয় কর্মী মিতালী ব্যানার্জি’র। তবে, এখনও অবধি প্রচার ও দেওয়াল লিখনে অনেকটাই এগিয়ে গেছেন নির্মাল্য পত্নী সোনালী-ই। মিতালী নাকি জেলা নেতৃত্বকে জানিয়েছেন, রবিবার সন্ধ্যার মধ্যে বিষয়টি তাঁকে চূড়ান্ত করে দিতে। তারপরই, প্রচার শুরু করবেন! দলও জানিয়েছে, তাই করা হবে।

অর্পিতা রায় নায়েকের নামে প্রচার :

তৃণমূলের এই প্রার্থী তালিকা বিভ্রাটের ফলে ধন্ধে পড়েছেন সাধারণ কর্মী-সমর্থকরাও। কার হয়ে প্রচার করবেন, কিভাবে প্রচার শুরু করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তাঁরা! তবে, একান্ত ঘনিষ্ঠ কর্মী সমর্থকরা অবশ্য নিজেদের পছন্দের প্রার্থীর হয়েই প্রচারে নেমে পড়েছেন। এও হুমকি দিয়ে রেখেছেন, “একবার যখন প্রচার শুরু হয়েছে, নির্দলে হলেও আমাদের প্রার্থী দাঁড়াবে!” এই যেমন, ১৪ নং ওয়ার্ডের ‘প্রথম তালিকা’র তৃণমূল প্রার্থী অর্পিতা রায় নায়েকের সমর্থনে ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি অপরেশ পাল জানান, জেলা নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তাঁরা দলীয় প্রার্থীকে নিয়ে প্রচার শুরু করেছেন। তবে তৃণমূলের নামে যদি অন্য কেউ প্রচার করে, সে বিষয়ে দলের জেলা নেতৃত্ব পদক্ষেপ নেবে। অন্যদিকে, দ্বিতীয় ও সংশোধিত তালিকার তৃণমূল প্রার্থী সংঘমিত্রা পালের বক্তব্য, “দলের সংশোধিত তালিকা প্রকাশ হয়েছে। তাতে দলের রাজ্য নেতৃত্বের স্বাক্ষর ও স্ট্যাম্প রয়েছে। তাই, দলীয় নির্দেশ মেনেই ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের নিয়ে ভোট প্রচার শুরু করেছি।” এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরাকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সংঘমিত্রা পাল-ই এখনও অবধি চূড়ান্ত।” একই বক্তব্য তাঁর ২ নং ওয়ার্ডের ক্ষেত্রেও। অপরদিকে, ১৫ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে প্রথমে হিমাদ্রী খানের নাম থাকলেও, সংশোধিত তালিকায় নাম নেই! হলে এই ওয়ার্ডে এখনও তৃণমূলের প্রচার শুরু হয়নি। দলের জেলা সভাপতি সুজয় হাজরা ও যুব সভাপতি সন্দীপ সিংহ দু’জনই জানিয়েছেন, আজ অর্থাৎ রবিবার রাতের মধ্যেই চূড়ান্ত নাম জানা যাবে!

প্রচারে সঙ্ঘমিত্রা পাল :

সঙ্ঘমিত্রা পাল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago