Midnapore News

Midnapore: ‘চিরতরে’ হারিয়ে গিয়েও অন্যের শরীরে বেঁচে থাকলেন মেদিনীপুরের নীল! ‘ব্রেন ডেথ’ এর পরই অঙ্গ দানের সিদ্ধান্ত বাবার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: বছর ২৩ এর নীলশেখর আর নেই! তবে, বেঁচে থাকলেন অনেকের শরীরে। নীলশেখরের শরীরের ৬-টি অঙ্গ প্রতিস্থাপিত হল অন্যের শরীরে। ছেলেকে বাঁচাতে না পারলেও, তাঁর বাবার এহেন সিদ্ধান্তে মুগ্ধ আপামর মেদিনীপুর বাসী। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কিসমত রাধাকান্তপুরের যুবক নীলশেখর মণ্ডল গত ১ এপ্রিল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। প্রথমে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে, অবস্থা সঙ্কটজনক হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। গত ৭ এপ্রিল কলকাতার ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানান, নীলের ব্রেন ডেথ হয়েছে! তারপরেই যুবকের বাবা শেখরঞ্জন মন্ডল সিদ্ধান্ত নেন ছেলের অঙ্গদান করবেন। নীলশেখরের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট, লিভার, কিডনি, ফুসফুস-সহ আরও কয়েকটি অঙ্গ অন্যের শরীরে প্রতিস্থাপিত হয়।

নীলশেখর মণ্ডল:

শনিবার যুবকের নশ্বর দেহ দাসপুরের বাড়িতে পৌঁছয়। শোকে ভেঙে পড়ে গোটা এলাকা। তবে, ছেলেকে হারিয়েও তৃপ্ত বাবা-মা! তাঁর ছেলের নশ্বর দেহ চিরতরে হারিয়ে গেলেও, অবিনশ্বর আত্মা হয়তো শান্তি পাবে! অন্যের শরীরে বেঁচে থাকবেন নীল। বেসরকারি হাসপাতালে নীলশেখরের দেহের ৬-টি অঙ্গ প্রতিস্থাপিত হয়। একাধিক ব্যক্তির দেহে প্রতিস্থাপিত হয় বিভিন্ন অঙ্গ। যেখানে এই জেলা কিংবা রাজ্যে অঙ্গ দানের মত ঘটনা এখনও বিরল। সেখানে তরতাজা ছেলের অকাল প্রয়াণের পরও, নীলশেখরের বাবা সহ পরিবারের সদস্যরা এমন সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এভাবে অন্তত বেঁচে থাকুক ছেলে, হয়তো এটাই চেয়েছিলেন তাঁর বাবা-মা সহ পরিবারের সদস্যরা। আর, এই ঘটনায় তাঁদের বাহবা দিচ্ছেন আপামর মেদিনীপুরবাসী।

অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago