Movement

“শিশুদের স্বার্থে” অবিলম্বে স্কুল খোলার আওয়াজ উঠলো শিক্ষা ও সংস্কৃতির শহর মেদিনীপুরের বুক থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: “আর বিলম্ব নয়, অবিলম্বে স্কুল খোলো; পড়ুয়াদের স্বাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনো।” শিক্ষা ও সংস্কৃতির শহর মেদিনীপুরের বুক থেকে এই আওয়াজ উঠলো মঙ্গলবার। শিশুদের মানসিক ও শারিরীক স্বাস্থ্য ফিরিয়ে দিতে এবং স্কুল ছুটদের অবিলম্বে শিক্ষার অঙ্গনে ফিরিয়ে আনতে অবিলম্বে স্কুল খোলা হোক! এই দাবিতে জেলা শহর মেদিনীপুরে বিক্ষোভ মিছিলে সামিল হল বাম শিক্ষক সংগঠন এবিটিএ (ABTA)। মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে (DI অফিসের সামনে) পৌঁছয়। সেখানে বিক্ষোভ অবস্থান সহ দাবিপত্র সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

ডি আই অফিসে ডেপুটেশন :

এদিন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মূলত দাবি ওঠে, কোভিড বিধি মেনে নানান প্রতিষ্ঠান সহ ব্যাবসা বানিজ্য, ব্যাঙ্ক বীমা, রেস্টুরেন্ট এমনকি মদের দোকান সহ বার চালুর পক্ষে সরকার সায় দেয়; অথচ শিক্ষা প্রতিষ্ঠান খুলতেই সরকারের সমস্যা! এবিটিএ নেতৃত্বের বক্তব্য, “শিক্ষকদের প্রায় ১০০ শতাংশের ভ্যাকসিন হয়ে গেছে একটি বা দুটি ডোজ। বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা সংক্রমিত হলেও ভয়ের কিছু নেই, দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে; তাই আইসিএমআরের মতেও স্কুল খোলা যেতে পারে। তা সত্ত্বেও সরকারের হেলদোল নেই! কয়েকটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে।” সংগঠনের পক্ষ থেকে এদিন যাত্রী পরিবহনে লোকাল ট্রেন বন্ধ রাখারও তীব্র বিরোধিতা করা হয়! সংগঠনের জেলা সম্পাদক বিপত্তারণ ঘোষ দাবি তোলেন, “প্রয়োজনে সব পড়ুয়াকে ভ্যাকসিন দিয়ে হলেও ধাপে ধাপে স্কুলে পঠন পাঠন অবিলম্বে চালু করতে হবে।” বাম শিক্ষক সংগঠনের এই দাবির প্রতি অন্যান্য আরও কিছু অরাজনৈতিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ সহমত পোষণ করেছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago