Murder

Kharagpur: গুলিতে ঝাঁঝরা খড়্গপুরের তৃণমূল কর্মীর শরীরে দশটি ক্ষতচিহ্ন! ৮ জনকে আটক করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন:একটি-দু’টি নয়, ‘রেল শহর’ খড়্গপুরের মৃত তৃণমূল কর্মী ভেঙ্কট রাও ওরফে প্রসাদের শরীরে দশটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে সূত্রের খবর! শরীরে ৮-টি গুলি লেগেছে বলেও মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুকের ম্যাগাজিন উদ্ধার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। তবে, এনিয়ে পুলিশ কোনো মন্তব্য করতে চায়নি! তবে, ঘটনার তদন্তে নেমে খড়্গপুর মহাকুমা পুলিশ তথা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৪ জন প্রত্যক্ষদর্শী সহ ৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গেছে। আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছেন স্বয়ং পুলিশ সুপার দীনেশ কুমার-ও। ইতিমধ্যে, ঘটনাস্থল অর্থাৎ ২০ নং ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্টের মাতা মন্দির সংলগ্ন এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে। তদন্তে নেমেছে জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল। রাজ্য থেকে ফরেনসিক দল-ও আসতে পারে বলে সূত্রের খবর। জানা গেছে, আজ, মঙ্গলবার, প্রসাদের মৃতদেহের ময়নাতদন্ত হবে খড়্গপুর মহকুমা হাসপাতালে। খড়্গপুরের পৌরপ্রধান প্রদীপ সরকার জানিয়েছেন, ভেঙ্কট রাও ওরফে প্রসাদ তৃণমূলের সমর্থক তথা কর্মী ছিলেন। সেই ভেঙ্কট-কে এত সামনে থেকে তিন আততায়ী গুলি করে বেরিয়ে যাওয়ার ঘটনায় রেল শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় আছে চাপা উত্তেজনা!

ঘটনাস্থলে জেলা পুলিশের তদন্তকারী দল:

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রাত্রি ১০ টা নাগাদ ভেঙ্কট রাও ওরফে প্রসাদ রাও নামে বছর ৪২ এর তৃণমূল কর্মীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে, খড়্গপুর ওল্ড সেটেলমেন্ট মাতা মন্দিরের সামনে। সেখানেই বসেছিলেন প্রসাদ। স্কুটিতে করে মুখঢাকা তিন যুবক এসে, প্রসাদ কে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গেছে, গত সপ্তাহ দুয়েক চেন্নাইয়ে কাটিয়ে সোমবার-ই শহরে ফিরেছিলেন প্রসাদ। তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। একসময় শ্রীনু নাইডু’র ঘনিষ্ঠ ছিলেন এই প্রসাদ, বলছেন অনেকেই। সোমবার রাতে তাঁকে লক্ষ্য করে আট রাউন্ড গুলি চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই, আক্রোশ বা শত্রুতা বেশ ভালোই ছিল বলে মনে করা হচ্ছে! প্রসাদকে ‌প্রাণে মেরে ফেলতে কোনোরকম ঝুঁকি নেওয়া হয়নি দুষ্কৃতীদের তরফে। পর পর গুলিতে ঝাঁঝরা করে বেরিয়ে গেছে দুষ্কৃতীরা। তবে, সিসিটিভি-তে খড়্গপুর শহর মুড়ে ফেলা হলেও, এই ধরনের ঘটনায় নিঃসন্দেহে আতঙ্কে শহরবাসী! পৌরপ্রধান প্রদীপ সরকার জানিয়েছেন, “প্রসাদ আমাদের দলের সক্রিয় সমর্থক ছিল। যদিও, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ আছে বলে মনে হচ্ছে না! তবে, পুলিশ তদন্ত করছে। তাঁরাই বলতে পারবে। খারাপ লাগছে, ওর ছোটো সন্তান আছে। স্ত্রী আগেই মারা গেছে। আমরা সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি।”

মৃত তৃণমূল কর্মী প্রসাদ রাও:

ভেঙ্কট রাও ওরফে প্রসাদের ফাইল ছবি, দলীয় সূত্রে প্রাপ্ত:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago