Murder

West Midnapore: সামান্য বচসার কারণে যুবককে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে! মূল অভিযুক্ত ‘এলাকার ত্রাস’ অরূপ ঘোষ সহ ৩ জন গ্রেপ্তার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: দাদা দিলীপ ঘোষ এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা শাসকদলের দোর্দণ্ড প্রতাপ নেতা। ভাই অরূপ ঘোষের প্রভাব (বা, প্রতাপ) নাকি তার থেকেও বেশি। এলাকাবাসীর অভিযোগ, গ্রামে নাকি এমন কেউ নেই, যে এই অরূপের মার বা রোষের হাত থেকে রক্ষা পেয়েছে! তাই, গোটা গ্রাম এক প্রকার ক্ষোভে ফুঁসছিল এই অরূপের বিরুদ্ধে। তবে, এলাকার মন্ত্রী বা বিধায়কের ঘনিষ্ঠ এই প্রভাব খাটিয়ে চলা অরূপের বিরুদ্ধে গর্জে উঠতে ভয় পাচ্ছিলেন এলাকাবাসী। সেই অরূপ-কেই এলাকার যুবক হরিপদ হাজারী (বয়স আনুমানিক ৩৬-৩৭) খুনে শুক্রবার দুপুরে পুলিশ যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, এলাকাবাসী তারিয়ে তারিয়ে উপভোগ করলেন! সব জেনেশুনেই হয়তো পুলিশও ঝুঁকি নিতে চায়নি। জনরোষের ভয়েই হয়তো অভিযুক্তকে রীতিমতো হেলমেট পরিয়ে নিয়ে যেতে দেখা গেল! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর গড়বেতা- ৩ নং ব্লকের সাইনাড়া গ্রামের। বৃহস্পতিবার রাতে গ্রামের হরিনাম সংকীর্তন উপলক্ষে, যে জুয়া খেলার আসর বসে, সেখানেই বচসার জেরে অশান্তি এবং তারপর-ই যুবক হরিপদ হাজারী-কে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত বছর ৪০ এর অরূপ ঘোষ, তার আত্মীয় সুকুমার সেন এবং প্রশান্ত মহাদন্ড-কে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার দুপুরে জানিয়েছেন, সাইনাড়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাস্থলে উত্তেজনা:

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই গ্রামে কীর্তন বসেছিল। অভিযোগ, কীর্তন চলাকালীন-ই জুয়া বসেছিল গ্রামে। জুয়ার গুটি চালাচালিকে কেন্দ্র করে জুয়া পার্টির সঙ্গে মৃত যুবক হরিপদ হাজারীর বচসা শুরু হয়। তারপর, মাঝরাতে (রাত্রি ১১টা-সাড়ে ১১ টা নাগাদ), যুবককে মৃত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে। গ্রামবাসী এবং পরিবারের অভিযোগ, অরূপ-রাই যুবককে প্রথমে মারধর করে। পরে, রাতের দিকে মেরে ঝুলিয়ে দেয়। শুক্রবার সকালে এলাকার লোকজন এক অভিযুক্ত-কে বেঁধে মারধর করে‌ বলেও জানা যায়। অন্যদিকে, জেলা পুলিশের আধিকারিক পৌঁছনোর আগে পর্যন্ত মূল অভিযুক্ত অরূপ ঘোষ-কে গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ ওঠে। শেষমেশ, শুক্রবার দুপুর নাগাদ অরূপ ঘোষ সহ তিনজনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।

গ্রেপ্তার মূল অভিযুক্ত (হলুদ গেঞ্জি) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago