National

Operation Ganga: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ঘরে ফিরল জঙ্গলমহলের পড়ুয়া পিন্টু! অপারেশন গঙ্গার সৌজন্যে ফিরছেন হাজার হাজার ভারতীয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: আসরে নেমেছে ভারতীয় বায়ুসেনা। সি- ১৭ বিমানে করে ফিরিয়ে আনা হচ্ছে হাজার হাজার পড়ুয়া সহ ভারতীয়দের। এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে- ‘অপারেশন গঙ্গা’ (Operation Ganga)। কেন্দ্রীয় সরকারের এই অসামান্য তৎপরতায় এবার ঘরে ফিরলেন পুরুলিয়ার বাসিন্দা পিন্টু কুমার পাসোয়ান। তৃতীয় বর্ষের মেডিক্যালের ছাত্র পিন্টু ইউক্রেন থেকে বৃহস্পতিবার বাড়ি ফিরেছে। খুশি ও স্বস্তির হাওয়া পিন্টুর পরিবার তথা এলাকা জুড়ে।

পরিবারের সঙ্গে পিন্টু পাসোয়ান :

প্রসঙ্গত, নিতুড়িয়ার শালতোড় গ্ৰাম পঞ্চায়েতের পারবেলিয়া নিউ কলোনির বাসিন্দা এই পড়ুয়া ইভানো ফ্রাঙ্কিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে এমবিবিএস-এর ছাত্র ছিলেন। ভারত সরকারের নির্দেশ মতো ইভানো থেকে বাসে করে প্রথমে রোমানিয়া বর্ডার পৌঁছন পিন্টু। সেখান থেকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রায় ১৬ ঘণ্টা সেখানে অপেক্ষা করতে হয়। এরপর ‘এয়ার ইণ্ডিয়া’ (Air India)’র বিমানে দিল্লী পৌঁছে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা ভবনে একদিন থাকতে হয় তাঁকে। পরে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় বিমানে করে রাঁচি পৌঁছন পিন্টু। নিতুড়িয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আধিকারিক সুব্রত মন্ডল বৃহস্পতিবার রাঁচি বিমানবন্দর থেকে তাঁকে সঙ্গে নিয়ে ঘরে ফেরেন। শুধু পুরুলিয়া’র পিন্টু নয়, পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির বাসিন্দা ডাক্তারি পড়ুয়া সোনিয়া ভৌমিক-ও বাড়ি ফিরেছেন এদিন। প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেনে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দু’জন ভারতীয় ছাত্রের মৃত্যু (একজনের অবশ্য হৃদরোগে) হলেও, অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা ভারত সরকারের প্রশংসনীয় উদ্যোগে একে একে ঘরে ফিরছেন ভারতীয় পড়ুয়া থেকে কর্মরত সকলেই।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago