Natural Disaster

নিম্নচাপের বৃষ্টির মধ্যেই পশ্চিম মেদিনীপুরে টর্নেডো! শালবনীর সেই একই রাস্তায় জলের তোড়ে ভেসে গেল সিভিক পুলিশের বাইক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের কলাবনীতে দেখা গেলো টর্নেডো! একদিকে, গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি অন্যদিকে তারই মধ্যে টর্নেডো ঝড়, প্রকৃতি যেন চুড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিতে শুরু করেছে মানুষের। যদিও, বুধবার দুপুরের এই ঝড়ের ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু যে এলাকার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, সেই এলাকার বেশ ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

টর্নেডো কেশিয়াড়ি-তে :

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে সকালে যে জায়গাতে চারচাকা গাড়ি সমেত ভেসে গিয়েছিলেন শালবনী টাঁকশালের বিআরবি আধিকারিক ভানুপ্রতাপ, সেই একই জায়গাতে দুপুরে ভেসে যাচ্ছিলেন শালবনী থানার সিভিক পুলিশ আজয় মাহাত। ওই রাস্তায় তাঁর ভেসে যাওয়া পালসার বাইক-টি উদ্ধার করতে গিয়ে তিনিও ভেসে যাচ্ছিলেন! স্থানীয়রা পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে, এখন তার বাইকটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। জানা গেছে, শালবনীর টাঁকশাল যাওয়ার রাস্তার ওই জুলি চাতাল দিয়ে নিজের বাইকে করে ডিউটি করতে যাচ্ছিলেন মুগবাড়ী গ্রামের বাসিন্দা বছর ৩০ এর অজয়। কিন্তু, প্রচন্ড জলের স্রোতের জন্য দাঁড়িয়ে যান তিনি। এর মধ্যেই, জলস্রোতে তাঁর বাইকটি ভেসে যায়। সেটিকে উদ্ধার করতে গিয়ে নিজেও প্রায় তলিয়ে যাচ্ছিলেন! সাঁতার দিয়ে এবং স্থানীয়দের চেষ্টায় কোনোমতে প্রাণে বাঁচেন এই যাত্রায়! তাঁকে উদ্ধার করা গেলেও, বাইকটি ভেসে যায় বলে জানা গেছে। শালবনী থানার তরফে ওই এলাকায় ইতিমধ্যে সিভিক পুলিশ দেওয়া হয়েছে এবং ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করা হয়েছে। এদিকে, ওখানেই ডিউটি করতে আসছিলেন অজয়। হয়তো ভাবছিলেন কোনও ভাবে পেরিয়ে যাবেন! কিন্তু, জলের তীব্র স্রোত তাঁর বাইকটি ভাসিয়ে নিয়ে যায়। যদিও প্রাণে বাঁচেন তিনি অজয়।

শালবনীতে সিভিক পুলিশ-কে উদ্ধার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago