Kurmi Leader: প্রথমে আটক, তারপর বদলি! পশ্চিম মেদিনীপুরের কুড়মি নেতা রাজেশ মাহাত-কে খড়্গপুর থেকে পাঠানো হল উত্তরবঙ্গের স্কুলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: ঝাড়গ্রামের গড়-শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে তথা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় শনিবার দুপুরে আটক করা হয়েছিল কুড়মি সমাজের রাজ্য সভাপতি তথা পশ্চিম মেদিনীপুরের কুড়মি সম্প্রদায়ের অন্যতম নেতা ও শিক্ষক রাজেশ মাহাত-কে। এরপর, সন্ধ্যা নাগাদ তাঁর বদলির অর্ডারও এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা ভবনে তথা ডি.আই অফিসে। যদিও, এই নির্দেশিকা জারি করা হয়েছে শুক্রবার অর্থাৎ ২৬ মে (২০২৩)। ইংরেজি’র শিক্ষক রাজেশ-কে খড়্গপুরের বেনাপুরের বনপুর উচ্চ বিদ্যালয় (Banapur High School) থেকে বদলি করা হয়েছে উত্তরবঙ্গের কোচবিহারের একটি স্কুলে (চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে)। ‘শিক্ষার স্বার্থে প্রশাসনিক বদলি‘ বলে উল্লেখ করা হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশিকাতে।

বদলির নির্দেশ:

প্রসঙ্গত উল্লেখ্য, কুড়মি বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে রাজেশ-সহ ১৫ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল। তাঁদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হয়। বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূ্ত্রে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার রাতের ওই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান-উতোরের মধ্যেই রাজেশের আটক হওয়ার খবর মেলে। সূত্রের দাবি, রাজেশের সঙ্গে আরও এক জনকে আটক করা হয়েছে। ঘটনার পরেই ‘কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ’-এর সভাপতি রাজেশ বলেছিলেন, ‘‘ঘুটঘুটে অন্ধকার রাস্তায় কে, কী করেছে, তার দায় আমরা নেব কেন?” এরপরই, আসে রাজেশের বদলির অর্ডার। এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে। তিনি ট্যুইট করে ঘটনার নিন্দা করেছেন। যদিও, কুড়মিদের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে। এখনও অবধি ফোন ধরেননি কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতও। (আপডেট: শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে রাজেশ মাহাত সহ ৮ কুড়মি নেতাকে। রবিবার দুপুরে তোলা হয় ঝাড়গ্রাম আদালতে।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago