Paschim Medinipur

Paschim Medinipur: ভোট-উত্তাপের মধ্যেই ভোররাতে মেদিনীপুরের গ্রামে একাধিক বাড়িতে ‘রহস্যজনক’ আগুন! শুক্রবার সকালেই যাবেন অগ্নিমিত্রা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: “দারুণ অগ্নিবাণে রে…!” একদিকে সূর্যের তাপ, অন্যদিকে ভোটের উত্তাপ। মেদিনীপুরে প্রার্থী আবার বিজেপি-র ‘অগ্নিমিত্রা’, তৃণমূলের ‘জুন’। সবমিলিয়ে লড়াইয়ের ময়দানও গনগনে ‘আগুনে’ টগবগ করে ফুটছে! এর মধ্যেই আবার মেদিনীপুর লোকসভার (পশ্চিম মেদিনীপুর জেলার) অধীন শালবনী ব্লকের কাশীজোড়া অঞ্চলের জামদারগড় গ্রামের ৩-৪টি বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে ‘আগুন’ লেগে গিয়ে চাঞ্চল্য ছড়ায়। প্রায় একই সময়ে (রাত্রি দু’টো-আড়াইটা নাগাদ) গ্রামের ওই মাটির বাড়িগুলিতে আগুন লাগে বলে অভিযোগ। পরে দমকলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে গ্রামবাসীদের দাবি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে শালবনী থানার পুলিশ। এদিকে, ভোটের আগে ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে ইতিমধ্যে!

আগুন লাগে ৩-৪টি বাড়িতে:

বিজ্ঞাপন (Advertisement):

জানা গেছে, শুক্রবার (২৯ মার্চ) সকাল দশটা নাগাদ ওই গ্রামে পৌঁছবেন মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার রাতে প্রার্থীর তরফে জানানো হয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে গ্রামের যমুনা ঘোষ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন, “আমরা তখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গ্রামের লোকজনদের চিৎকারে ঘুম ভাঙে। উঠে দেখি পেছনের একটা অংশ দাউদাউ করে জ্বলছে। এরপর আমি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকি।” পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রামের ৩-৪টি বাড়ির কিছু কিছু অংশ পুড়ে যায় বলে দাবি। গ্রামের মহিলাদের দাবি, তাঁদের বেশ ভালোই ক্ষতি হয়েছে। স্থানীয় বিজেপি নেতা তথা মণ্ডল সহ-সভাপতি অসিত দাসের অভিযোগ, “ওই ৩-৪টি বাড়ির সদস্যরা বিজেপি সমর্থক। অনেকেই আবার আমাদের দলের সক্রিয় কর্মী। নির্বাচনের আগে আতঙ্ক সৃষ্টি করার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। আমরা আমাদের শীর্ষ নেতৃত্ব এবং প্রার্থী (অগ্নিমিত্রা পাল)-কে সবটা জানিয়েছি। শুক্রবার সকালে অগ্নিমিত্রা দি আসবেন। তারপর FIR করা হবে।” অপরদিকে, “সামান্য এক দুর্ঘটনাকে বিজেপি রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে” বলে দাবি করেছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা শালবনী ব্লক তৃণমূলের অন্যতম নেতা সন্দীপ সিংহ। তাঁর দাবি, “একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অন্য কোনও বিষয় হতে পারে। আর, বিজেপি-র পায়ের তলায় মাটি নেই বলেই যেকোনও ঘটনাতেই রাজনৈতিক রঙ লাগিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে!” বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছিলেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

তদন্তে পুলিশ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago