Paschim Medinipur

Medinipur: নদীতে ভাসছে আস্ত একটা বাড়ি, প্লাবিত একাধিক গ্রাম! ত্রাণ না পেয়ে ডেবরাতে ক্ষোভ প্রধানকে ঘিরে, ঘাটালে নৌকাডুবি

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: এখনও ‘জলবন্দী’ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, ডেবরা, কেশপুরের হাজার হাজার মানুষ। নৌকা বা ডিঙিই এখনও ভরসা প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যেই, সোমবার দুপুরে নৌকা ডুবি হল ঘাটালের আরগোরা চাথালে! প্রবল স্রোতের মুখে যাত্রী বোঝাই নৌকো উল্টে যায়। নৌকোয় যাত্রীদের সাথে ছিলেন এক নাবালক এবং একজন ডায়ালিসিস রোগীও। তবে, অপেক্ষাকৃত কম জল থাকার কারণে সকলকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নৌকাডুবি ঘাটালে:

বিজ্ঞাপন (Advertisement):

এদিকে, মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে জল ছাড়ায় কাঁসাই (কংসাবতী) নদীর জলের তোড়ে ডেবরা ব্লকের ২নং ভরতপুর অঞ্চলের বীরসিংপুরের নদীবাঁধ ভেঙে প্লাবিত প্রায় ৫ টি গ্রাম। স্থানীয় বাসিন্দাদের নদী বাঁধেই আশ্রয় নিতে হয়েছে। নদীর পাশেই থাকা পাকা বাড়িও ভেসে গিয়েছে নদীতে! গত দু’একদিনে জল কিছুটা কমতে শুরু করলেও, মানুষের দুর্ভোগ এখনও দূর হয়নি! ফলে, ত্রাণ না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বিপর্যস্ত গ্রামগুলিতে। এলাকাবাসীদের অভিযোগ, ১৮ সেপ্টেম্বরের পর থেকে সরকারিভাবে কোন ত্রাণ এসে পৌঁছয়নি গ্রামে! পাশাপাশি দীর্ঘ ১০ বছর ধরে নদী বাঁধ সংস্কার হয়নি বলেই নদী বাঁধে ভাঙন বলে দাব স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধানের দেখা নেই! ফলে, বীরসিংপুর গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়ে পোস্টার টাঙিয়ে দিয়েছেন। পোস্টারে লেখা রয়েছে, গত ১৮ সেপ্টেম্বর নদী বাঁধ ভেঙেছে। আজ পর্যন্ত কোনও MP, MLA, BDO, DM সহ প্রশাসনিক আধিকারিকদের দেখা নেই। বাঁধ মেরামতের কন্ট্রাক্ট বা চুক্তি করতে হলে গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোন রাজনৈতিক নেতা বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নয়! এই ঘটনার পরই ডেবরা ব্লকের ২নং ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংপুরের বন্যাকবলিত এলাকায় গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রধান ও তাঁর স্বামীকে।

ডেবরাতে ভাসছে আস্ত বাড়ি:

অন্যদিকে, সোমবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে, বন্যার্তদের ত্রাণ বিলি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তাঁর অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই! পাশাপাশি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিলি নিয়েও রাজনীতির অভিযোগ তুলে সরব হন শুভেন্দু। বলেন, সিপিএম আর যাই করুক ত্রাণ নিয়ে রাজনীতি করেনি। যেটা মমতা ব্যানার্জী করেছেন! আর জি কর কান্ডে তৃণমূল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে CBI-র তলব নিয়ে বিরোধী দলনেতার কটাক্ষ, “নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবেন! নির্মল ঘোষকে রিমান্ডে নিয়ে তাঁর ফোন সিজ করলেই বোঝা যাবে ঘটনার দিন (৯ আগস্ট) থেকে মমতা ব্যানার্জি কতবার ফোন করেছেন তাঁকে!”

ডেবরাতে প্রধান ও তাঁর স্বামীকে ঘিরে বিক্ষোভ:

ঘাটালে শুভেন্দু অধিকারী:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago