Paschim Medinipur

Medinipur: পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে পেঁয়াজের ট্রাকে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ল বস্তা বস্তা ‘নিষিদ্ধ’ মাদক! ৫ কুইন্টাল গাঁজা সহ ৫ আন্তঃরাজ্য পাচারকারী গ্রেফতার বিশেষ অভিযানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: দু-দশ কেজি নয়, একেবারে ৫০০ কেজি বা ৫ কুইন্টাল! পাচার করা হচ্ছিল পেঁয়াজের ট্রাকে করে! গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় ৬০নং জাতীয় সড়কের বড়সড় অভিযান চালিয়ে এই বিশাল পরিমাণ গাঁজা (Cannabis/Ganja) উদ্ধার করে STF (Special Task Force, Paschim Medinipur) এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ (বেলদা থানা)। পেঁয়াজ বোঝাই ওই ট্রাকটি ছাড়াও একটি ব্যক্তিগত চারচাকা গাড়িও আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫ আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে। ধৃতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গেছে।

থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট:

উল্লেখ্য যে, দু’দিন আগেই (সোমবার রাতে) খড়্গপুর গ্রামীণের কলাইকুন্ডা এলাকায় ৬নং জাতীয় সড়কের পাশে একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ (প্রায় ১৫-১৬ হাজার) ‘নিষিদ্ধ’ মাদক (ফেনসিডিল কাফ সিরাপ) উদ্ধার করেছিল জেলা পুলিশের STF এবং খড়্গপুর গ্রামীণ থানা। গ্রেফতার করা হয়েছিল ৭ জনকে। এর মধ্যে ৬ জনই ছিল উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তারা প্রত্যেকেই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে। বুধবার রাতের অভিযানেও গ্রেফতার হওয়া ৫ মাদক পাচারকারীও উত্তর ২৪ পরগনার বাসিন্দা! উড়িষ্যা থেকে পেঁয়াজের ট্রাকে করে তারা এই বিপুল পরিমাণ গাঁজা কলকাতার দিকে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে জেলা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর আসে উড়িষ্যা থেকে একটি পেঁয়াজের ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে কলকাতার দিকে। ওই ট্রাকের সঙ্গেই একটি প্রাইভেট কার যাচ্ছে বলেও খবর আসে। এরপরই, বেলদা সংলগ্ন শ্যামপুর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ওঁত পেতে বসে থাকেন STF ও বেলদা থানার পুলিশ আধিকারিকরা! রাত্রি ৯টা-সাড়ে ৯টা নাগাদ সন্দেহজনক ওই গাড়ি দু’টি পৌঁছতেই, তল্লাশি চালানো হয়। লরিতে বোঝাই করা ছিল পেঁয়াজের বস্তা। আর, তার মাঝেই থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেটও! এই যৌথ অভিযানে সবমিলিয়ে প্রায় ৫০০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ট্রাক ও চারচাকা গাড়িতে থাকা মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। আটক করা হয় গাড়ি দু’টিও। ধৃত ৫ আন্তঃরাজ্য পাচারকারীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago