Paschim Medinipur

Medinipur: পড়ুয়াদের মিড-ডে মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল পরিবেশন থেকে লোধা শবর অধ্যুষিত গ্রামে জনসংযোগ; শেষবেলায় হাই স্কুলের ছাত্রীদের পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বার্তা দেওয়া- শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল অবধি জেলার দুই প্রান্তে নানা কর্মসূচিতে ব্যস্ত থাকলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। উল্লেখ্য যে, শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পৌঁছন খড়্গপুর ২নং ব্লকের মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে নিজের হাতে মিড-ডে মিল পরিবেশন করেন শিশু শিক্ষার্থীদের। একইসঙ্গে, ওই প্রাথমিক বিদ্যালয় সহ গ্রামে পানীয় জলের ব্যবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন। এরপরই, সরকারি প্রকল্পগুলি গ্রামবাসীরা পাচ্ছেন কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন জেলাশাসক। ডেঙ্গু প্রতিরোধ সহ বিভিন্ন জনস্বাস্থ্য বিষয়ক বার্তাও দেন তিনি। গ্রামে সচেতনতামূলক নানা দেওয়াল লিখনেও হাত লাগান জেলাশাসক। গ্রামবাসীদের নিয়ে একটি পাড়া বৈঠকও করেন তিনি।

মিড-ডে মিল পরিবেশন:

গ্রামে জনসংযোগ:

এরপরই, সেখান থেকে তিনি পৌঁছে যান শালবনী ব্লকের সীতানথপুর এস এস উচ্চ বিদ্যালয়ে। ছাত্রীদের মধ্যে পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শালবনীর সীতানাথপুর এস এস হাই স্কুলে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, ডিআই (সেকেন্ডারি) স্বপন সামন্ত এবং অন্যান্য অধিকারিকবৃন্দ। অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার নানান বিষয় নিয়ে আলোচনা হয়। বিদ্যালয়ের ছাত্রীরা ‘বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ে দু’টি নাটক পরিবেশন করে। এছাড়াও, ছাত্রীরা আবৃত্তি, যোগাসন পরিবেশন করেন। বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জেলাশাসক।

শালবনীর সীতানাথপুর স্কুলে জেলাশাসক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago