Paschim Medinipur

Midnapore শুক্রবার থেকে ‘দুয়ারে সরকার’ শিবির! পশ্চিম মেদিনীপুরে প্রায় ৬ হাজার শিবির থেকে দেওয়া হবে পরিষেবা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: নবম ‘দুয়ারে সরকার’ শিবির শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। তার আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। মঙ্গলবার বিকেলে মহকুমাশাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। জেলায় প্রায় ৫ হাজার ৯০০টি ক্যাম্প থেকে সাধারণ মানুষ নানা প্রকল্পের পরিষেবা পাবেন। সাধারণ মানুষের সুবিধার্থে এবারও ভ্রাম্যমাণ বা মোবাইল ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সাধারণ মানুষের কাছে সেই সমস্ত পরিষেবা পৌঁছে যাবে, দুয়ারে সরকার শিবিরে যেগুলির জন্য তাঁরা আবেদন করবেন।

মহকুমাশাসকের সাংবাদিক বৈঠক:

বিজ্ঞাপন (Advertisement):

মেদিনীপুর সদরের মহকুমাশাসক এও জানান, মেদিনীপুর সদর মহকুমাতে ১ হাজার ৭০০টি ক্যাম্প হবে। তার মধ্যে মোবাইল ক্যাম্প প্রায় ৬০০। প্রতিটি ক্যাম্পে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাও করা হচ্ছে। এও উল্লেখ্য যে, দুয়ারে সরকার শিবিরে বাল্যবিবাহ, অল্পবয়সে গর্ভধারণ বা টিনেজ প্রেগনেন্সি রোধে প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার চালানো হবে। মহকুমাশাসক মধুমিতা মুখোপাধ্যায় এদিন এও বলেন, “প্রশাসন প্রস্তুত রয়েছে।” ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি রোড সেফটি উইক পালন করা হবে বলেও জানানো হয়েছে এদিন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago