Paschim Medinipur

West Midnapore: মোবাইল কেনা নিয়ে মায়ের সঙ্গে অশান্তি, অভিমানে আত্মঘাতী পশ্চিম মেদিনীপুরের একাদশ শ্রেণীর ছাত্রী

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: একাদশ শ্রেনীর ছাত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পে তার অ্যাকাউন্টেও ঢুকেছিল ট্যাব (Tab) কেনার জন্য ১০ হাজার টাকা। তবে, বাড়িতে একটি স্মার্টফোন (মোবাইল) থাকায় মা বলেছিলেন, এখনই কেনার প্রয়োজন নেই! এ নিয়েই মায়ের সাথে মেয়ের কথা-কাটাকাটি হয় বলে জানা যায়। ‘জেদি’ মেয়েকে মা বকুনি দেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এরপরই, বাড়ির লোকেদের অনুপস্থিতে আত্মঘাতী হয় একাদশ শ্রেনীর ছাত্রী! বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ১০ নং জলচক অঞ্চলের গোকুলচক এলাকায়।

তনুশ্রী সামন্ত:

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গোকুলচক গ্রামের বাসিন্দা, একাদশ শ্রেনীর ছাত্রী তনুশ্রী সামন্তও মুখ্যমন্ত্রীর দেওয়া ট্যাবের টাকা পেয়েছিল। আর সেই ট্যাবের টাকা পাওয়ার পর মায়ের কাছে সে আবদার করেছিল মোবাইল কিনে দেওয়ার জন্য। কিন্তু, মা তাকে বলে আপাতত সে বাড়ির স্মার্টফোন বা মোবাইলটিই ব্যবহার করতে পারে; পরে নতুন ফোন কিনে দেবে। এ নিয়েই মায়ের সাথে অশান্তি হয় তনুশ্রী-র। এরপর মা বাড়ির কাজে ব্যাস্ত হয়ে পড়েন। বাড়ির অন্যান্যরাও নিজেদের কাজে বাড়ির বাইরে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তনুশ্রী-কে ডাকেন তার মা। কিন্তু, কয়েকবার ডাকাডাকির পরও মেয়ের সাড়া মেলেনি! এরপরই, বাড়ির ভেতরে তনুশ্রী-র রুমের দরজা খুলে দেখেতে পান, মেয়ে ওপর থেকে ঝুলছে! মায়ের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই তনুশ্রী-কে নামিয়ে স্থানীয় চিকিৎসককে ডেকে আনেন। তবে, চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন! প্রতিবেশীরা জানান, তনুশ্রী পড়োশোনায় মেধাবী ছিল। কিন্তু, একটু জেদি বা একরোখা ছিল। সেজন্যই মায়ের সামান্য বকুনি সহ্য করতে না পেরে সে এমন সিদ্ধান্ত নেয়! রবিবার তনুশ্রী-র দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় পুলিশের তরফে। এদিকে, মেধাবী মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago