Paschim Medinipur

Midnapore: নেপথ্যে মহাকুম্ভ নাকি বার্ড ফ্লু? মেদিনীপুর সহ রাজ্য জুড়ে দাম কমল মাংস-ডিমের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: গত দু’সপ্তাহে নজিরবিহীনভাবে দাম কমল মুরগির মাংস এবং ডিমের। মাত্র দিন দশেক আগেও খোলা বাজারে কেজি প্রতি মুরগির মাংসের (ব্রয়লার মুরগির) দাম ছিল ২২০ টাকা বা তার থেকেও বেশি। আর, গোটা মুরগি নিলে, কেজি প্রতি দাম ছিল ১৮০টাকা বা তার আশেপাশে। জেলা শহর মেদিনীপুরে গত কয়েকদিন ধরে সেই দাম ঘোরাফেরা করছে ১৮০ থেকে ২০০-র আশেপাশে। আর, গোটা মুরগি নিলে কেজি প্রতি ১৪০ থেকে ১৬০ টাকা। অন্যদিকে, নজিরবিহীন মূল্য-পতন ডিমেরও। গত দু-এক সপ্তাহে মেদিনীপুর শহরে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ৬টাকা করে। আর, ৩০টি ডিমের ট্রে কিনলে দাম মাত্র ১৬০ থেকে ১৭০টাকার মধ্যে। এটা খুচরো বাজারের দাম। পাইকারি কিনলে দাম আরও কম। হঠাৎ করে গত দু-এক সপ্তাহে দাম কমার নেপথ্যে কি বার্ড ফ্লু আতঙ্ক নাকি যোগী রাজ্যের মহাকুম্ভ? ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনের প্রাক্তন সভাপতি অনাদি সাঁতরা বলেন, “ডিমের দাম কমে যাওয়ার কারণ, বার্ড ফ্লু আতঙ্ক নয়। মহাকুম্ভ মেলার জন্য, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ওই রাজ্যের ডিম ঢোকা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। ফলে এখানে চাহিদার তুলনায় ডিমের যোগান বেশি হয়ে গেছে। মাত্র ৪টাকা ৮০ পয়সা করে ডিমের পাইকারি হচ্ছে। খোলা বাজারে দাম সাড়ে ৫টা টাকা, ৬টাকা। যে যেমন পারছে, নিচ্ছে। আমাদের এখন প্রোডাকশন কস্ট বা উৎপাদন খরচও উঠছে না।”

দাম কমেছে মুরগির মাংসের:

বিজ্ঞাপন (Advertisement):

মেদিনীপুর শহরের ব্রয়লার মুরগির ব্যবসায়ী বাপি সামন্ত বলেন, “বার্ড ফ্লু আতঙ্কটা কৃত্রিমভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে ওসব কিছুই নেই। তবে, প্রতিবছরই এই সময়টাতে ডিম ও মাংসের দাম একটু কমে। যদিও, এবার মাংসের দাম এখনো পর্যন্ত ব্যাপক হারে দাম কমেনি। সামান্য কমেছে।” বার্ড ফ্লু আতঙ্ক নয়, মহাকুম্ভের কারণেই কমেছে ডিম ও মুরগির মাংসের (ব্রয়লার বা পোল্ট্রি) দাম। এমনটাই জানালেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের রাজ্যের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতিও। মঙ্গলবার সকালে তিনি বলেন, “এই মহাকুম্ভ মেলার জন্য সারা দেশের ১০ থেকে ১৫ শতাংশ মানুষ মাংস, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছেন। উত্তরপ্রদেশের মতো একটা বড় রাজ্যে ডিম, মাংস সম্পূর্ণভাবে বন্ধ। সেই সঙ্গে এটাও নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাঁরা কুম্ভমেলায় জল ঢালতে আসবেন; তাঁকে বা তাঁর পরিবারকে ডিম খাওয়া চলবেনা! তাই, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশেই ডিম এবং মুরগির মাংস বা ব্রয়লার মাংসের দাম কমেছে। বার্ড ফ্লু আতঙ্কের প্রভাব এখনও পড়েনি। বলতে পারেন, বার্ড ফ্লু নিয়ে মিডিয়াতে লেখালেখির কারণে হয়তো দু’শতাংশ প্রভাব পড়েছে। আর কুম্ভমেলার প্রভাব ৯৮ শতাংশ।”

দাম কমেছে ডিমেরও:

এর মধ্যেই আবার গতকাল (সোমবার) পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চালতাগেড়িয়া এলাকায় ঈশ্বর সামন্ত নামে এক যুবকের ফার্মে প্রায় তিন-চার হাজার মুরগি মারা যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও, ঠিক কি কারণে মৃত্যু বা এখনো নিশ্চিত করা হয়নি। তবে, গ্রামবাসীদের মধ্যে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে। বিকেল নাগাদ ঈশ্বর সামন্ত জানান, “থানায় অভিযোগ দায়ের হওয়ার পর কোম্পানির লোকজন এসেছিলেন। মাটিতে পুঁতে ফেলা হচ্ছে মুরগিগুলি। ঠিক কি কারণে মৃত্যু, কোম্পানির তরফে জানানো হয়নি।” অন্যদিকে, পশুপালন দপ্তর ও পশু চিকিৎসকদের তরফে মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

ডেবরায় চাঞ্চল্য:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago