Paschim Medinipur

Medinipur: উঠোনে খেলতে খেলতে হঠাৎ পুকুরে নেমে পড়ে ফুটফুটে দুই শিশুকন্যা; নিমেষের মধ্যেই সব শেষ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: পাশাপাশি বাড়ি। একজনের বয়স পাঁচ। আরেকজনের ছয়। ফুটফুটে দুই শিশুকন্যা বাড়ির উঠোনে খেলা করছিল। সেই সময় বাড়িতে লোকজন বিশেষ ছিল না। শিশুরা উঠোনেই খেলছে দেখে, ওই বাড়ির গৃহকর্ত্রী তথা ওই শিশুদের মধ্যে একজনের মা নিশ্চিন্তে রান্না করছিলেন। হঠাৎই সবার অলক্ষে দুই শিশুকন্যা বাড়ির ঠিক পাশেই থাকা পুকুরে নেমে পড়ে। কিছুক্ষণের মধ্যেই শিশুরা উঠোনে নেই দেখে গৃহকর্ত্রী তাদের নাম ধরে ডাকাডাকি শুরু করেন। ততক্ষণে পাশের বাড়ির সকলেও খোঁজাখুঁজি শুরু করেন। এরকমভাবে কয়েক মিনিট চলার পরই, বাড়ির পাশের ওই পুকুরে দুই শিশুর দেহ ভেসে উঠতে দেখেন সকলে! শুক্রবার বেলা ১২টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ভেমুয়াতে। মৃত দুই শিশুকন্যার নাম হল, যথাক্রমে- পায়েল ভুঁইয়া (৬) ও পূর্ণিমা অধিকারী (৫)।

মর্মান্তিক দুর্ঘটনা (প্রতীকী ও সংগৃহীত ছবি):

সবং থানার পুলিশ দুই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনায় শোকস্তব্ধ এলাকার সকলেই। বার বার জ্ঞান হারাচ্ছেন তাদের মায়েরা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপরদিকে, শুক্রবার দুপুর নাগাদ সবং ব্লকের উত্তর নিমকি মোহাড় এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনায় দুই বাইক আরোহীই গুরুতর জখম অবস্থায় তমলুক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, বাইকে করে দুই যুবক তেখালির দিক থেকে চাবুকিয়ার দিকে যাচ্ছিলেন। উত্তর নিমকি মোহাড় এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলে দু’জনই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে তমলুক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন আছেন। দুই যুবকই পূর্ব মেদিনীপুরের উত্তরবাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।

দুর্ঘটনাগ্রস্ত বাইকটি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago