শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের পিংলা পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা অপর্ণা বাকলী (৪৬)। তিনি পিংলার দুজিপুর এলাকার বাসিন্দা ছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনেই বাইক চড়ে যাওয়ার সময় বাইক থেকে পড়ে তার মৃত্যু হয়! জানা যায়, বাইকটি বাম্পারের ওপর উঠার পরই অপর্ণা দেবী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, অপর্ণা বাকলী ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে পিংলা ব্লকের কুশুমদা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন। তিনি পাঁচ বছর স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষদের পরিষেবা দিয়ে গেছেন। এরপর, ২০২৩ সালেও জয়ী হয়ে তিনি পিংলা পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। তাঁর এই অকাল মৃত্যুতে পিংলা ব্লক সহ পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কর্মীরা শোকস্তব্ধ হয়ে পড়েছেন!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…