Paschim Medinipur

বালি চুরিতে আরও কড়া পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন! ক্লোজ হলেন থানার ওসি, শো-কজ আধিকারিককে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: নজর আছে স্বয়ং মুখ্যমন্ত্রী’র। কড়া নির্দেশ দিয়েছেন এই জেলার একমাত্র ক্যাবিনেট মন্ত্রী তথা জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া। তাই, বালি চুরির বিষয়ে কোন অন্যায়ের সঙ্গে আর আপোষ করা হবেনা- ফের একবার স্পষ্ট বার্তা দেওয়া হল। রাতের অন্ধকারে বালি চুরি’র ঘটনায় ‘ক্লোজ’ করা হল খোদ একটি থানার অফিসার ইনচার্জ বা ওসি (Officer In Charge)-কে। শোকজ করা হল স্বয়ং বিএলআরও (BLRO) এবং এক আরআই (Revenue Inspector) অফিসারকে। ঘটনাটি মেদিনীপুর সদর এলাকার। যদিও, বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

বালি চুরিতে আরও কড়া পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন! ক্লোজ হলেন থানার ওসি, শো-কজ আধিকারিকক :

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই মুহূর্তে নদী থেকে বালি উত্তোলন বন্ধ থাকলেও, রাতের অন্ধকারে বালি চুরি হচ্ছিল। মজুত থাকা বালি পরিবহনের অনুমতি থাকলেও, সেই অনুমতি (সিও/ক্যারিং অর্ডার) নিয়ে রাতের অন্ধকারে নদী থেকে বালি উত্তোলন করা হচ্ছিল! অভিযোগ ছিল ২ জন লিজ হোল্ডারের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে, তদন্ত শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন না করা কিংবা পরোক্ষে মদত দেওয়ার অভিযোগে, মেদিনীপুর সদর এলাকার একটি থানার ওসি এবং বিএলআরও সহ ওই আর.আই- এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, বেআইনিভাবে বালি পাচার রুখতে বদ্ধ পরিকর রাজ্য। নতুন ‘স্যান্ড মাইনিং পলিসি’ ও নেওয়া হয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক নূন্যতম অনিয়ম-ও বরদাস্ত করতে রাজি নয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন-ও।

অবৈধভাবে বালি উত্তোলন (মেদিনীপুর গ্রামীণের ছবি, প্রতীকী ও ফাইল ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago