Paschim Medinipur

Medinipur: রাস্তা নাকি জমি, বোঝা মুশকিল! রোগী নিয়ে যেতেও ভরসা কেবল ট্রলি; পশ্চিম মেদিনীপুরের ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: রাস্তা নাকি জমি বোঝা বেজায় মুশকিল! অ্যাম্বুলেন্স তো দূরের কথা, ট্রলি ছাড়া আর কোনও তিন চাকা বা চার চাকার গাড়ি ঢোকেনা। অগ্যতা রোগী নিয়ে যেতেও ভরসা সেই ট্রলিই! পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সত্যপুর (৩নং) অঞ্চলের কুঠাগেড়্যা গ্রামে রাস্তার দশা এমনই। সম্প্রতি, সেই বেহাল রাস্তাই ‘ভাইরাল’ হয়েছে মর্মান্তিক একটি ঘটনার মধ্য দিয়ে!

ভাইরাল ভিডিও-র অংশ:

চলতি সপ্তাহের শুরুতেই ভাইরাল হওয়া সেই ভিডিও-তে দেখা যায়, গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ, বলাই পাত্র, অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে কোনোরকমে ট্রলিতে করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই ঘটনাটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ফুটেজের সত্যতা যাচাই করেনি বেঙ্গল পোস্ট)। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রায় ২০ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শুধু বর্ষার দিনগুলি নয়, সামান্য বৃষ্টিতেও রাস্তা পরিণত হয় কর্দমাক্ত জমিতে। যখন কেউ অসুস্থ হয়, তখন রোগীকে কেবল ট্রলি বা খাটিয়াতে করেই নিয়ে যেতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কোনোভাবেই অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না গ্রামে। এ নিয়ে গ্রামে বাড়ছে ক্ষোভ। ঘটনা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল বলেন, “এলাকায় অনেক রাস্তাই পাকা করা হয়েছে। তবে, এখনও কিছু রাস্তার কাজ বাকি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং দ্রুত ওই রাস্তার কাজ করা হবে।”

বেহাল রাস্তা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago