Paschim Medinipur

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের বৃত্তিমূলক শাখার ছাত্র সুমন মাহাত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে ভুবনেশ্বর এইমসে (Bhubaneswar AIIMS)। চিকিৎসার খরচ প্রায় ৮-১০ লক্ষ টাকা। এই পরিস্থিতিতেই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্র-ছাত্রীরা। সম্মিলিত উদ্যোগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষক দিবসের দিনই সুমন মাহাত’র বাবা তথা ঘাঘরাশোল গ্রামের বাসিন্দা, পেশায় দীনমজুর অলোক মাহাত’র হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হল।

ক্যান্সার আক্রান্ত ছাত্রের বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হল:

কেঁদে ফেললেন বাবা:

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রসূন কুমার পড়িয়া বলেন, “সুমনের অসুস্থতার কথা জানানো মাত্র শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই কাজে এগিয়ে আসে। এরকম একটা সময়ে শিক্ষার্থীদের এই মানবিক কাজে অংশগ্রহণ আমাদের প্রাণিত এবং উজ্জীবিত করে। সুমন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক এবং আমাদের বিদ্যাপীঠের শ্রেণীকক্ষে ফিরে আসুক, শিক্ষক দিবসের এই শুভ সন্ধিক্ষণে এটাই কামনা করি।”
(পরিবার ও প্রধান শিক্ষকের আবেদন:
সুমনের চিকিৎসার জন্য
Phone Pay 9749155671 নম্বরে
এবং
Suman Mahata
A/C no. 1130010354448
PNB, Satpati Branch
IFSC PUNB0113020
ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ছাত্রের পরিবারকে পাঠানোর পর মানি রিসিপ্টটি 9800065294 (প্রধান শিক্ষক) নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন।)

সুমন মাহাত (ছবি- স্কুল সূত্রে):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago