Paschim Medinipur

Medinipur: হাঁড়ি-কড়া-ডেকচি থেকে মিড-ডে মিলের আলু-পেঁয়াজ-আদা-রসুন! ‘অবাক’ চুরি পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: স্কুলে পৌঁছেই মাথায় হাত শিক্ষকের! অফিস রুমের তালা ভাঙা। সমস্ত কাগজপত্র নিচে পড়ে আছে। সদ্য কেনা হাঁড়ি, কড়াই, ডেকচি সহ মিড-ডে মিলের কোনও সরঞ্জামই নেই। এমনকি, আলু-পেঁয়াজ-আদা-রসুন, তেল-ডাল-মশলাও নেই। শুধু নিয়ে যায়নি চেয়ার-টেবিল, আলমারি আর চালের বস্তা! এরপরই, বিদ্যালয়ের ওই সহ-শিক্ষক ফোন করেন প্রধান শিক্ষককে। এর মধ্যেই, ওই শিক্ষক লক্ষ্য করেন, দু’টো ক্লাস রুমেরও তালা ভাঙা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের নছিপুর অঞ্চলের ভসরা প্রাথমিক বিদ্যালয়ের। ঘটনা ঘিরে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

তালা ভেঙে চুরি:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুলে পৌঁছন ভসরা প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক শঙ্কর মুর্মু। অফিস রুমের তালা খুলতে গিয়েই হতবাক হয়ে যান তিনি! দেখেন তালা খোলা, বলা ভালো ভাঙা। ভেতরে ঢুকে দেখেন সব লন্ডভন্ড! এরপরই তিনি ফোন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ দে-কে। তিনি দ্রুত পৌঁছন স্কুলে। মাথায় হাত পড়ে তাঁর। নতুন কেনা মিড-ডে মিলের প্রায় ১৫-২০ হাজার টাকার সরঞ্জাম হাওয়া করে দিয়েছে দুষ্কৃতীরা। পুরানো হাঁড়ি, কড়াও নিয়ে গেছে তস্করদল। সেও প্রায় ১০-১৫ হাজার টাকার। এমনকি, আলু-পেঁয়াজ-আদা-রসুন থেকে ডাল-তেল-সোয়াবিন কিছুই বাদ দেয়নি। প্রধান শিক্ষক খবর দেন, স্থানীয় পঞ্চায়েত সদস্যা অপর্ণা ধাউড়িয়াকে। তিনিও এসে দেখেন সব নিয়ে পালিয়ে গেছে চোরেরা। শুধু যা চালটাই নিয়ে যায়নি! কোনওমতে এদিন তাই মিড-ডে মিলে খিঁচুড়ি খাওয়ানো ছেলেমেয়েদের।

প্রধান শিক্ষক বলেন, “তালা ভেঙে, শিকল উপড়ে নিয়েছে। আতঙ্কের মধ্যে আছি, আলমারির সমস্ত চাবি একটা কাঁচের বাটিতে ছিল। সেগুলি সব নিয়ে চলে গেছে। জরুরি কাগজপত্র আর কিছু টাকা ছিল। কে জানে সেসবের কি অবস্থা! পুলিশকে জানিয়েছি।” গ্রাম পঞ্চায়েত সদস্যা অপর্ণা ধাউড়িয়া বলেন, “লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ছেলেমেয়েদের স্কুলেই যদি এইইভাবে চুরি হয়!” তিনি এও বলেন, “দিন দশেক আগে ঠিক একইভাবে ভসরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও এইভাবে চুরি হয়েছে। এই স্কুলে বছর দুয়েক আগে সাব মার্সেবেল চুরি হয়েছিল। তারপর অবশ্য সবকিছু ঠিকঠাকই ছিল।” বোঝা গেল আবার জেগে উঠেছে চোরেরা! কেশিয়াড়ি থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, “তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।”

সব ফাঁকা:

তালা ভেঙে চুরি:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago