Paschim Medinipur

Midnapore: আজ থেকেই পশ্চিম মেদিনীপুরে শুরু আবাসের সমীক্ষা! জেলার আলু চাষীদেরও ‘সুখবর’ দিলেন জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরে আজ, সোমবার (২৫ নভেম্বর) থেকেই উঠে গেছে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি (MCC)-ও। সোমবার দুপুরে মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করার সাথে সাথেই, ‘বাংলার বাড়ি’ (আবাস যোজনা) এবং ‘বাংলার শস্য বীমা যোজনা’ সংক্রান্ত সুখবরও শুনিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কদেরী। জেলাবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, “২০২১-‘২২ সালে ‘বাংলার বাড়ি’ (প্রধানমন্ত্রী আবাস যোজনা)-র জন্য ৩ লক্ষ ৮ হাজার ৪৬৪-টি আবেদন জমা পড়েছে। আজ (সোমবার) থেকেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ শুরু হবে।” এজন্য প্রায় ১৩০০টি সমীক্ষক দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। এই ১৩০০টি দল প্রতিদিন জেলার প্রায় ৩০ হাজার বাড়ি (৩ লক্ষ আবেদনকারীদের মধ্যে) সমীক্ষা করবে।

জেলাশাসক খুরশিদ আলী কাদেরী:

জেলাশাসক এদিন এও জানিয়েছেন, এই তালিকা থেকে কিছু সংযোজন-বিয়োজন হবে। ঘাটালের বন্যা এবং ‘দানা’ দুর্যোগের প্রভাবে অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা আবেদন করলে তাঁদের নাম তালিকায় আসবে। তবে, কিছু নাম বাদও যেতে পারে বর্তমান সমীক্ষা অনুযায়ী। যে সমস্ত উপভোক্তা লোন করে অসম্পূর্ণ বাড়ি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন, তাঁদের বিষয়টিও সরকার ভেবে দেখবে বলে এদিন জানিয়েছেন DM। এই পুরো প্রক্রিয়াটি ৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানিয়েছেন জেলাশাসক। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, দু’দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৬০ শতাংশ টাকা কেন্দ্র দেয়, রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা। সেই টাকাও কেন্দ্র বন্ধ করে দিয়েছে। তাই, এই প্রকল্পের নাম তিনি ‘বাংলার বাড়ি’ রাখছেন! রাজ্যের ৩৬ লক্ষ আবেদনকারীদের মধ্যে আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আবাস যোজনার বাড়ি (প্রতীকী):

সেক্ষেত্রে, পশ্চিম মেদিনীপুর জেলার ৩ লক্ষ আবেদনকারীর মধ্যে লক্ষাধিক উপভোক্তার অ্যাকাউন্টে চলতি বছরের ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে। বাকিরা ওয়েটিং লিস্টে থাকবেন। অন্যদিকে, ‘বাংলার শস্য বীমা যোজনা’ নিয়েও জেলার কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু খুশির খবর শুনিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। তিনি জানিয়েছেন, খরিফ শস্যের জন্য প্রায় সাড়ে সাত লক্ষ (৭ লক্ষ ৫২ হাজারের কিছু বেশি) আবেদন জমা পড়েছে। এবার আলু সহ রবি শস্যের জন্য আবেদন নেওয়ার কাজ শুরু হবে দু’একদিনের মধ্যেই। সেই সঙ্গে জেলার আলু চাষীদেরও ‘সুখবর’ দিয়েছেন তিনি। এখন থেকে আর বাংলার শস্য বীমাতে আলু চাষীদের প্রিমিয়াম জমা দেওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকারই চাষিদের হয়ে পুরো প্রিমিয়াম জমা দেবে। গড়বেতা সহ জেলার আলু বেল্টের কৃষকদের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে খুশির খবর বলে জানিয়েছেন জেলাশাসক।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago